গরুর মাংস আমদানি বন্ধের দাবি খামারিদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০১ ৯ সেপ্টেম্বর ২০১৯
বিদেশ থেকে হিমায়িত গরুর মাংস আমদানি প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন গরুর মাংস উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সাথে সংযুক্ত ১০টি সংগঠন। সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (আহকাব) সভাপতি ড. নজরুল ইসলাম বলেন, ডেইরি ও ক্যাটল শিল্প দেশের একটি মৌলিক শিল্প। বিদেশ থেকে আমদানি করে এই শিল্পকে ধ্বংস করা যাবে না।
তিনি বলেন, বছরে মাংসের চাহিদা ৭২.৯৭ লাখ টন। গত ২০১৮-১৯ অর্থবছরে মোট মাংস উৎপাদন হয়েছে ৭৫.১৪ লাখ টন। চাহিদা মেটানোর পরও ২ দশমিক ১৭ লাখ টন মাংস উদ্বৃত্ত রয়ে গেছে। তাহলে কেন মাংস আমদানি করতে হবে?
নজরুল ইসলাম বলেন, গত কয়েক বছরে বিদেশ থেকে অবাধে গরু চোরাচালান বন্ধের প্রেক্ষিতে দেশে ডেইরি ও ক্যাটল শিল্প বিকশিত হতে শুরু করেছে।
শিক্ষিত বেকার যুবক ও নারীরা গরু মোটা-তাজাকরণ ও দুগ্ধ শিল্পে নিজেদের আত্মনিয়োগ করেছেন। সরকার তাদের স্বল্প সুদে ঋণ দিচ্ছে। বর্তমানে কোরবানির সময় দেশীয় গরু দিয়ে সম্পূর্ণ চাহিদা মেটানো যাচ্ছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফ এর মহাব্যবস্থাপক ও প্রাণিসম্পদ গবেষণা বিভাগের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শরীফ আহমেদ।
তিনি বলেন, কয়দিন পর যদি গরুর মাংস আমদানি করা হয়। আর ওই মাংসের সাথে শুকরের মাংস থাকে তাহলে এর দায় নেবে কে? যেহেতু বাংলাদেশ মাংস উৎপাদন করে তাহলে আমদানি করার প্রয়োজন হবে কেন?
বরং দেশে মাংস উৎপাদনে যেসব সমস্যা রয়েছে তা নিরসনের উদ্যোগ নেয়া জরুরি।
সংবাদ সম্মেলনে আহকাবের সাবেক সভাপতি মমিন উদ দৌলা,ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. হাবিবুর রহমান মোল্লা, ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক. শাহ এমরান, পোল্ট্রি অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মহসিন, বেঙ্গল মিটের হেড অব কমার্শিয়াল অ্যান্ড এক্সপোর্ট একেএম সাইদুল হক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
















