গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৯ ৯ ফেব্রুয়ারি ২০২৬
গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এ আসনে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। ফলে কে পাচ্ছেন শেখ হাসিনার এই আসন—তা নিয়ে ভোটার ও রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল।
এ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী (ধানের শীষ)।
একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপিরই বহিষ্কৃত নেতা মো. হাবিবুর রহমান। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দোয়ার মাধ্যমে প্রচারণা শুরু করেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখ (হাতপাখা), বাংলাদেশ খেলাফতে মজলিসের আ. আজিজ (রিকশা), এনপিপির শেখ সালাউদ্দিন (আম), গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস (উদীয়মান সূর্য), গণঅধিকার পরিষদের আবুল বাশার (ট্রাক) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশ প্রার্থীই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের মাঠে বিএনপি প্রার্থী এস এম জিলানী ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সব শ্রেণি-পেশার ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
অনেক ভোটারের ধারণা, এই মুহূর্তে তিনি নির্বাচনি দৌড়ে এগিয়ে আছেন। একই সঙ্গে সংখ্যালঘু ভোটারদের সমর্থন পাওয়ার আশায় সক্রিয় রয়েছেন হিন্দু মহাজোটের প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক। ইসলামী আন্দোলনের প্রার্থী মারুফ শেখও নিজস্ব ভোটব্যাংকের ওপর ভর করে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছেন।
এ আসনে সংখ্যালঘু ভোটারদের প্রভাব উল্লেখযোগ্য। পাশাপাশি দীর্ঘদিনের আওয়ামী লীগ সমর্থকদের ভোট কোন দিকে যাবে, সেটিই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
তবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ৭০ বছরের বেশি বয়সী কিছু ভোটার কেন্দ্রে যেতে অনাগ্রহী—এমন মতও পাওয়া গেছে স্থানীয়ভাবে।
সব মিলিয়ে আওয়ামী লীগহীন এই নির্বাচনে গোপালগঞ্জ–৩ আসনে তৈরি হয়েছে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে শেখ হাসিনার এই ঐতিহ্যবাহী আসন—সেই উত্তর মিলবে ভোটের ফলাফলেই।
গোপালগঞ্জ–৩ আসনে মোট ভোটার রয়েছে ৩০৮৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫৮৪০৩ জন ও মহিলা ভোটার ১৫০৩৮০ জন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা


