গোল্ডেন বুট কি সোনার তৈরি?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৯ ১২ জুন ২০২৬
ফিফা বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে যে ফুটবলার সর্বাধিক গোল করেন, তাকেই দেওয়া হয় গোল্ডেন বুট পুরস্কার। কয়েকজনের গোলসংখ্যা সমান হলে অ্যাসিস্ট এবং খেলার সময়ের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়। ফাইনাল মহারণ শেষে পুরস্কার বিতরণীর দিন দেওয়া হয় এই গোল্ডেন বুট।
গত আসরে কে জিতেছিলেন?
কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। সেবার টাইব্রেকারে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। তবে গোল্ডেন বুট জেতেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। গোটা আসরে ৮ গোল করে এ পুরস্কার জেতেন তিনি। ফাইনালে হ্যাটট্রিক করা সত্ত্বেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি ফুটবল সুপারস্টার। তবে ব্যক্তিগত এই সম্মান তার ঝুলিতে জমা হয়।
এই গোল্ডেন বুট কি সোনার তৈরি?
নাম শুনে অনেকেই ভাবেন এটি পুরোপুরি সোনার তৈরি। দেখতেও সোনার আদলে বানানো। তবে বাস্তবে তা নয়। গোল্ডেন বুট মূলত বিভিন্ন ধাতুর মিশ্রণে তৈরি হয়। যার মধ্যে পিতলও থাকে। পরে এর ওপর সোনালি আবরণ দেওয়া হয়।
গোল্ডেন বুটের বাজার মূল্য কত?
গোল্ডেন বুটের ওজন প্রায় ১ কিলোগ্রাম। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে এর আনুমানিক মূল্য ৩ থেকে ৪.৭৬ কোটি টাকা পর্যন্ত বলা হয়। তবে ফিফা কখনও আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট মূল্য প্রকাশ করেনি।
গোল্ডেন বুট বিজয়ী কি আলাদা আর্থিক পুরস্কার পান?
গোল্ডেন বুট বিজয়ীকে আলাদা কোনো প্রাইজ মানি দেওয়া হয় কিনা এটা জানার আগ্রহ অনেকেরই। তবে এর উত্তর হলো না। ফিফা গোল্ডেন বুট বিজয়ীকে কোনও আলাদা নগদ পুরস্কার দেয় না। অর্থাৎ একজন খেলোয়াড় শুধু ট্রফি ও সম্মান পান। এর সঙ্গে সরাসরি আর্থিক পুরস্কার যুক্ত নয়।
তবে বাস্তবে এই সম্মান জেতার পর খেলোয়াড়দের বাজারমূল্য, স্পনসরশিপ, ক্লাব চুক্তি ও বাণিজ্যিক আয় অনেক বেড়ে যায়। তাই পরোক্ষভাবে গোল্ডেন বুটের আর্থিক মূল্য বিপুল। যখন একজন খেলোয়াড় এ পুরস্কার জেতেন তখন ট্রান্সফার মার্কেটে তার দাম হয় আকাশছোঁয়া। তাই সরাসরি নগদ অর্থ না দিলেও একজন ফুটবলারের জন্য এটি মহামূল্যবান।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















