গ্রিন না ব্ল্যাক টি, স্বাস্থ্যের জন্য কোনটা বেশি উপকারী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩০ ১৩ অক্টোবর ২০২০
গ্রিন টি এবং ব্ল্যাক টি, স্বাস্থ্যের জন্য দুটিই উপকারী। কিন্তু এর মধ্যে কোনটি বেশি ভালো? ক্লান্ত হয়ে পড়লে কিংবা কাজের মাঝে ঘুম পেলে সমাধান হিসেবে যেটার কথা সব আগে মাথায় আসে, সেটা হলো ধোঁয়া ওঠা ১ কাপ চা।
চটজলদি এনার্জি পেতে এ পানীয় জাদুর মতো কাজ করে। তবে দুধ, চিনি মেশানো চা সুস্বাদু হলেও শরীরের পক্ষে খুব একটা উপকারী নয়। তাই স্বাস্থ্য ভালো রাখতে বেছে নিন ব্ল্যাক টি অথবা গ্রিন টি।
ব্ল্যাক টি এবং গ্রিন টি, দুটিই তৈরি হয় ক্যামেলিয়া সিনেসিস নামক বিশেষ ধরনের চা পাতা থেকে। কিন্তু এ দুই ধরনের চা-ই কি স্বাস্থ্যের পক্ষে সমান উপকারী? জানুন বিস্তারিত-
গ্রিন টি’র প্রস্তুতি
গ্রিন টি বানানোর জন্য় চা পাতা সংগ্রহ করে প্রথমে শুকানো হয়। এরপর প্যানের ওপর দিয়ে তা গরম করা হয়। ফলে এটি অক্সিডাইজড হয় না। এর ফ্লেভার ও রং বজায় থাকে।
ব্ল্যাক টি’র প্রস্তুতি
ব্ল্যাক টি বানানোর জন্য চা পাতা তুলে শুকিয়ে গুঁড়া করা হয়। এগুলো ফের ভেজানোর আগে অক্সিডাইজড করা হয়। এর ভেতরে থাকা এনজাইমে অক্সিডেশন হয়। ফলে চায়ের রং কালচে বাদামি হয়। সেজন্য ব্ল্যাক টি’র অ্যারোমা ও এসেন্স গ্রিন টি’র চেয়ে বেশি তীব্র।
প্রস্তুতির পদ্ধতিতে পার্থক্য থাকায় গ্রিন টি অনেক বেশি প্রাকৃতিক এবং ব্ল্যাক টি ফারমেন্টেড ও অক্সিডাইজড।
গ্রিন টি’র উপকারিতা
এতে রয়েছে প্রচুর পরিমাণে ইজিসিজি। এ অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভাস্কুলার অসুখ থেকে শরীরকে রক্ষা করে। দেহ ডিটক্সিফাই করতে সাহায্য করে। গ্রিন টি মেটাবজিলম বাড়াতে সহায়তা করে এবং রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া ব্ল্যাক টি’র তুলনায় গ্রিন টি কম অম্লভাবযুক্ত।
ব্ল্যাক টি’র উপকারিতা
এর মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড। এটি মনঃসংযোগ ও মনকে রিল্যাক্স করতে সাহায্য করে। অল্প মাত্রায় ব্ল্যাক টি খেলে শরীরে স্ট্রেস হরমোন কমে। হার্টের জন্যও এটি অত্যন্ত উপকারী। ব্লাড সুগার এবং কোলেস্টরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে এ চা।
ব্ল্যাক টি’র তুলনায় গ্রিন টি’তে কম ক্যাফেইন রয়েছে। তবে কোন গাছ থেকে চা পাতা সংগ্রহ করা হয়েছে, সেটার ওপরে নির্ভর করে ক্যাফেইনের পরিমাণ।
১ কাপ কফিতে যতটা ক্যাফেইন থাকে, সেটার ৪ ভাগের ১ ভাগ ক্যাফেইন থাকে ১ কাপ গ্রিন টি’তে। আর ১ কাপ ব্ল্যাক টি’তে থাকে ১ কাপ কফির তুলনায় ৩ ভাগের ১ ভাগ ক্যাফেইন।
ক্যাফেইন শরীরের নার্ভাস সিস্টেম সক্রিয় করে। আমাদের সজাগ ও সতর্ক করে তোলে। তাই ইনস্ট্যান্ট এনার্জি পেতে গ্রিন টি’র তুলনায় ব্ল্যাক টি বেশি কার্যকরী।
তবে চায়ের কাপে চুমুক দিয়ে রিল্যাক্স পেতে চেইলে গ্রিন টি বেছে নেয়াই বেশি যুক্তিযুক্ত।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা






