চকবাজারে ভয়াবহ আগুনে ৭৮ লাশ উদ্ধার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:১২ ২১ ফেব্রুয়ারি ২০১৯
চকবাজারে ভয়াবহ আগুন
রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনে দগ্ধ ৭৮ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। স্বজনদের আহজারিতে হাসপাতালে হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের অস্থায়ী তথ্য কেন্দ্র থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত তাদের উদ্ধার অভিযানে ৭৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের স্তুপ থেকে লাশ উদ্ধারে হিমসিম খাচ্ছে।
স্থানীয়রা বলছেন, লাশের সংখ্যা আরো বাড়তে পারে। আগুন লাগার পর শত চেষ্টা করেও ফায়ার সার্ভিস নিয়ন্ত্রনে আনতে পারেনি। বিশেষ নারী শিশুরা বের হতে না পারায় অসহায়ভাবে আগুনের তাপ ও ধোয়ায় মারা গেছে। উদ্ধারকৃত লাশগুলো পুড়ে যাওয়ায় পরিচয় জানতে পারছেন না স্বজনরা।
বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়ি হাট্টা শাহী মসজিদের সামনে একটি বহুতল ভবনে আগুন লেগে আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট চারঘণ্টা কাজ করে রাত তিনটায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে ওয়াহেদ ম্যানশনসহ আশপাশের ৫টি বহুতল ভবন ভস্মিভুত হয়েছে। ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন দুপুর সাড়ে ১২ টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।
বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্ক করা গাড়িতে বিদু্্যতের ট্রান্সফরমার বিস্ফারণের পর তা পড়লে গাড়ির গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এই আগুন পার্শ্ববর্তী হোটেলের গ্যাস সিলিন্ডারে লাগলে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। হোটেলের দোতলায় ছিল ক্যামিক্যাল গোডাউন। যে কারণে আগুনের লেলিহান শিখা আশপাশের বিল্ডিং গ্রাস করে নেয়।
সর্বশেষ সকাল ৮টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী। তবে ছোট গলি ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে প্রচণ্ড বেগ পেতে হয়।
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

