ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
২৯১

চঞ্চল চৌধুরীর সেলফিতে শাহরুখ খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫১ ১৭ ডিসেম্বর ২০২২  

২৮তম কলকাতা আন্তর্জাতিক ছবি উৎসবজুড়ে শুধুই শাহরুখ ম্যাজিক। তিনি এলেন, দেখলেন আর জয় করলেন! বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। তখনও এসে হাজির হননি কিং খান। তবে দেরিতে এলেও আসেন তিনি।  

 

মঞ্চে  শাহরুখ-অমিতাভ ছাড়াও উপস্থিত ছিলেন জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহারা। দেখা মেলে কুমার শানু, রানি মুখার্জি, অরিজিৎ সিং-এর। আর একই মঞ্চে ছিলেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। শুধু তাই নয়, শাহরুখ ধরা দেন তার সেলফিতে। একই ফ্রেমে দেখা মেলে বলিউড বাদশাহ ও চঞ্চলকে। 

 

ওই দিন হয় ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই উপস্থিত ছিলেন ভারতীয় গুণী চলচ্চিত্র শিল্পীরা।

 

মঞ্চের একেবারে সামনের সারিতে ভারতীয় গুণীজনদের সঙ্গেই ছিলেন চঞ্চল। একসময় ঘোষণা আসে তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়ার। কলকাতার তারকা অভিনেতা আবীর চট্টোপাধ্যায় চঞ্চলকে উত্তরীয় পরিয়ে দেন। অনুষ্ঠানের এক ফাঁকে বলিউডের মেগাস্টার অমিতাভ, শাহরুখের সঙ্গেও কুশল বিনিময় করতে দেখা যায় তাকে।

 

শাহরুখ ও চঞ্চলের এই ছবি ছড়িয়ে পড়েছে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে আছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিটিও। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল।