চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা ফ্রান্সের: কারা আছেন, কারা নেই
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৩ ১৫ মে ২০২৬
আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাওয়া ফ্রান্সের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম।
প্রত্যাশিতভাবেই দলের অধিনায়কত্ব করবেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং আক্রমণভাগের অন্যতম মূল অস্ত্র হিসেবে থাকছেন উসমানে দেম্বেলে।
ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হিসেবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা ও টটেনহ্যামের রানডাল কোলো মুয়ানি।
বর্তমানে অলিভিয়ের জিরুড ৫৭ গোল নিয়ে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। তার চেয়ে মাত্র এক গোল পিছিয়ে থাকা এমবাপ্পের সামনে সুযোগ রয়েছে এই বিশ্বকাপেই রেকর্ডটি নিজের করে নেওয়ার।
যদিও সাম্প্রতিক সময়ে ঊরুর চোট এমবাপ্পেকে কিছুটা ভুগিয়েছে, তবে তার ওপর পূর্ণ আস্থা রাখছেন কোচ দেশম।
অন্যদিকে ইনজুরি ও অফ-ফর্মের কারণে কামাভিঙ্গা ও কোলো মুয়ানিকে ছাড়াই দল সাজাতে হয়েছে ফরাসি কোচকে।
এ বিষয়ে দেশম ফরাসি টিভি চ্যানেল টিএফওয়ান’কে বলেন, ‘এটি কেবল ২৬ জন সেরা খেলোয়াড়ের দল নয়, বরং দলের ভারসাম্যের বিষয়। কামাভিঙ্গা একটি কঠিন মৌসুম পার করেছে, তার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।’
আক্রমণভাগে মাইকেল অলিসে এবং দেশিরে দুয়ে-র মতো তরুণ প্রতিভাদের সুযোগ দিয়ে চমক দেখিয়েছেন দেশম। এছাড়া ম্যানচেস্টার সিটির রায়ান চেরকি এবং আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
২০১৮ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের মধ্যে কেবল লুই হার্নান্দেজ, এনগোলো কান্তে, এমবাপে ও দেম্বেলে বর্তমান স্কোয়াডে টিকে আছেন।
ফ্রান্সের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক: মাইক মাইনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা।
রক্ষণভাগ: লুকাস ডিনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।
মাঝমাঠ: এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবিওত, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি।
আক্রমণভাগ: মাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমানে দেম্বেলে, দেশিরে দুয়ে, মাইকেল অলিসে, কিলিয়ান এমবাপে, জ্যঁ-ফিলিপ মাতেতা, মার্কাস থুরাম।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















