চলনবিলে কমে যাচ্ছে শুটকি মাছের উৎপাদন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১২ ২৮ নভেম্বর ২০১৯
রিপন দাস : চলনবিলে শুটকি মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি হারাচ্ছেন কর্মসংস্থানও। দেশের সবচেয়ে বড় এ চলনবিলের শুটকি মাছ দেশের চাহিদা পূরণ করেও রপ্তানী করা হতো বিদেশে। কিন্তু জলবায়ুর পরিবর্তনে পরিবেশ বিপর্যয়ে চলনবিলেও এ প্রভাব পড়তে শুরু করেছে।
শুটকি মাছের ব্যবসায় এ অঞ্চলের বড় অর্থনৈতিক পরিবর্তন ঘটিয়েছে মানুষের। কিন্তু ভরা মৌসুমেও চলনবিলে মাছের সংখ্যা কমে যাওয়ায় বেকার সময় পার করছেন অনেকেই।
এ বিলের শুটকি মাছ সবচেয়ে বেশি রপ্তানী করা হতো নীলফামারী জেলার সৈয়দপুরে। কিন্তু এর পরিমাণ কমে গেছে অনেকটাই বলছেন শুটকি ব্যবসায়ী মোঃ জয়নাল প্রামানিক। তিনি বলেন, গত বছর প্রায় দুই হাজার মণ নানা ধরণের মাছের শুটকি রপ্তানী করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। গত বছরের তুলনায় এবার এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় অর্ধেকে। আর শুটকির চাতাল কমেছে অনেক।
নাটোরের সিংড়া থানার নিংগণ এলাকার শুটকি ব্যবসায়ী সালাম গত বছর ট্রাক ভরে শুটকি বিক্রি করলেও এবার প্রায় খালি রয়েছে চাতাল।
চলনবিলের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা য়ায়, পুঁটি, টাকি ও শৈল মাছের শুটকির পরিমাণ বেশি। ব্যবসায়িরা জানান, এ বিলে আর কোন মাছের দেখা পাওয়া যায় না। আগে বোয়ালসহ নানা ধরণের ছোট বড় মাছের শুকটি করা হতো। কিন্তু এখন এতটাই কমে গেছে যে, লাভের অংক গুণাতো দূরের কথা পরিশ্রমের দামও হয় না, বলছেন ব্যবসায়িরা।
চলনবিলের বেশিরভাগ শুটকি মাছ চাতাল রয়েছে সিরাজগঞ্জ জেলার তাড়াশের মহিশলুটিতে ৮ থেকে ১০টি ও নাটোরের সিংড়ায় ৫ থেকে ৬টি ও গুরুদাসপুরেও প্রায় একই, আর সবচেয়ে বেশি হতো নওগাঁর আত্রাই উপজেলায় ২৫ থেকে ৩০ টি চাতালে।
ব্যবসায়ি মোঃ জয়নাল প্রামানিক জানান, চলনবিলে শুটকি ভারতেও রপ্তানি করা হতো। কিন্তু এখন আর তেমন রপ্তানি করা হয় না। সৈয়দপুরে শুটকি মাছের একটি বড় আমদানি ও রপ্তানীর বাজার। সেখান থেকেই মূলত দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তরাঞ্চলে এর চাহিদা পূরণ করা হতো। তবে তিনি বলেন, প্রতি বছর শুটকি মাছের উৎপাদন কমে যাচ্ছে ব্যাপক। এভাবে হয়তো এক সময় আর এ ব্যবসার কেউ থাকবে না। যেখানে আগে নারীই এ কাজে বেশি আসতো। কিন্তু মাছের পরিমাণ কমে যাওয়ায় এখানে নারীদের তেমন লাভ না হওয়ায় উৎসাহ কমে গেছে।
উত্তরাঞ্চলের রংপুর ও দিনাজপুরে শুটকি মাছের চাহিদা থাকলেও আশানুরুপ ফল পাচ্ছেন না ব্যবসায়িরা। নানা জাতের শুটকি বাজারে না থাকায় এমনটা হচ্ছে। হাতে গোনা কয়েক জাতের মাছের শুটকি খাদ্যভাসে তেমন রাখতে চান না বলছেন ব্যবসায়িরা।
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে














