ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
৫২৩

চুপি চুপি বিয়ে করলেন মানালি দে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৩ ১৯ আগস্ট ২০২০  

অনেকদিন ধরে প্রেম করে আসছিলেন টালিউড অভিনেত্রী মানালি দে এবং পরিচালক-চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়। এবার  ঘোষণা ছাড়াই তারা দুজনে চুপিসারে বিয়েটা সেরে ফেললেন। তবে ঘটা করে আনুষ্ঠানিক বিয়ে হয়নি তাদের। আপাতত বিয়ের আইনি কাজটা সেরে ফেলেছেন দু’জন।

ইনস্টাগ্রামে নিজেই সে ছবি শেয়ার করে মানালি ক্যাপশনে লিখেছেন, ‘রেজিস্টার্ড’।

আইনি বিয়ের দিন তাদের দুজনকে একেবারে সাদাসিধে পোশাকেই দেখা গেছে । মানালির পরনে ছিল সালোয়ার। আর পরিচালক অভিমন্যু সাধারণ পোশাকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এটি মানালির দ্বিতীয় বিয়ে। ২০১২ সালে প্রথমবার সাতপাকে বাঁধা পড়েছিলেন মানালি। সেবার অবশ্য ঘটা করেই গায়ক সপ্তক ভট্টাচার্যের গাঁটছড়া বাঁধেন তিনি। বেশ কয়েকবছর সংসারও করেন। কিন্তু আচমকাই ফাটল ধরে দাম্পত্যে। বাধ্য হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মানালি ও সপ্তক। ২০১৬ সালে আইনত বিবাহবিচ্ছেদ হয় তাদের।

এরপর বেশ কিছুদিন কাজ থেকে বিরতিও নিয়েছিলেন মানালি। তারপর আবারও পর্দায় ফেরেন। ২০১৭ সালে অভিমন্যু পরিচালিত ‘নিমকি ফুলকি’ সিনেমায় অভিনয়ের সুবাদে দুজনের সম্পর্ক গড়ে ওঠে। তবে অভিমন্যু কিংবা মানালি কেউই বিষয়টি প্রকাশ করেননি।