জলবায়ু পরিবর্তন: ভয়াবহ ঝুঁকির মুখে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩১ ১৯ এপ্রিল ২০২৪
শুধু অতিরিক্ত গরমই নয়, জলবায়ু পরিবর্তনের কারণে ঋতুবৈচিত্র্যে ছন্দপতন ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মারাত্মক হুমকির মুখে বাংলাদেশ। এজন্য উন্নত দেশগুলোর সীমাহীন গ্রিন হাউস গ্যাস নিঃসরণকে দায়ী করে চলতি শতাব্দিতেই বিশ্বজুড়ে গড় তাপমাত্রা দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের। যা সত্যি হলে, নিম্নাঞ্চল ডুবে যাওয়া, খাদ্যসঙ্কটসহ আরও অনেক বিপর্যয়ের মুখে পড়তে হবে বাংলাদেশকে।
অর্থনৈতিক সংকট ও যুদ্ধ-বিগ্রহের বাইরে বর্তমানে বিশ্বজুড়ে সব চেয়ে বড় আতঙ্কের নাম জলবায়ু পরিবর্তন। যার সবশেষ ভুক্তভোগী সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় টালমাটাল আরবের এই শহর। শুধুই কি দুবাই? আবহাওয়ার বিরূপ রূপের প্রভাবমুক্ত নয় কোনো দেশই। কোথাও প্রচণ্ড খরায় সৃষ্ট দাবানল পুড়িয়ে দিচ্ছে হাজার হাজার হেক্টর বনভূমি। কোথাও ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। আবার শীতপ্রধান দেশ হওয়া সত্ত্বেও গরমে অতিষ্ঠ জনজীবন। মেরু অঞ্চলের বরফ গলা ও সাগরের পানির উচ্চতা বৃদ্ধিতো আছেই। এমন সব ঘটনা আবহাওয়ার বড় ছন্দপতনে ইঙ্গিত।
বাংলাদেশকে কাগজে-কলমে ষড়ঋতুর দেশ বলা হলেও ঋতুগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য অনেক আগে থেকেই হুমকির মুখে। শীত, বর্ষার আক্ষেপতো আছেই, তবে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বড় আতঙ্ক হয়ে উঠেছে গ্রীষ্ম। বছরের এই সময়টাতে তাপমাত্রা বৃদ্ধি স্বাভাবিক বিষয় হলেও এখনকার গরমে যেন নাভিশ্বাস অবস্থা। শহর গ্রাম কোথাও নেই দুদণ্ড শান্তি। প্রকৃতির রুক্ষতায় অতিষ্ট প্রাণ-প্রকৃতি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণেই কি এমন টালমাটাল অবস্থা?
আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ ড. শামীম হাসান ভূইয়া সময় সংবাদকে বলেন, কার্বন নিঃসরণ এবং ক্লোরো-ফ্লুরো-কার্বনের কারণে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করার জন্য এটা একটা বড় ব্যাপার।
বৈশ্বিক উষ্ণতার কারণে একদিকে যেমন শীতের সময়কাল কমে আসছে অন্যদিকে দীর্ঘ হচ্ছে গ্রীষ্ম ও তীব্র হচ্ছে গরম। আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ গ্রিন হাউস গ্যাসের বিরূপ প্রতিক্রিয়া। বিশ্বের উন্নত ও অগ্রসরমান উন্নয়নশীল দেশগুলো এই গ্যাস উৎপাদনে দায়ী হলেও ক্ষতিকর ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশকে।
জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এখন বিশ্বে গড় তাপমাত্রা দেড় ডিগ্রির মতো বেড়েছে। এই জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়াতে বিরাট পরিবর্তন হবে। বৃষ্টির সময় বদলে যাবে। কালবৈশাখীর সময়কাল বদলে যেতে পারে। এছাড়া ঘূর্ণিঝড়ের পরিমাণ বাড়তে পারে; জলোচ্ছ্বাসের উচ্চতা বেড়ে যেতে পারে; বাড়তে পারে নদী ভাঙনও।
জলবায়ু পরিবর্তন পুরো পৃথিবীর বিভিন্ন দেশের দীর্ঘ বছরের ফল, তবে অতিরিক্ত তাপমাত্রার জন্য দেশে ক্রমাগত বৃক্ষ উজাড়সহ ইট পাথরের শহুরে অবকাঠামোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনায় জলবায়ু পরিবর্তনকে সম্পৃক্ত করার পাশাপাশি সবুজায়নের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে আইনুন নিশাত বলেন, পৃথিবীর প্রতিটি দেশকে দুটি পরিকল্পনা করতে বলা হচ্ছে। একটি হচ্ছে, বিরূপ প্রতিক্রিয়া কী করে মোকাবিলা করা যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে গ্রিন হাউস গ্যাস কমানো।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, এটা আমাদের জন্য একটা অস্তিত্বের লড়াই তৈরি করে দিচ্ছে। সরকার শুধু আইন করে বা শাস্তি দিয়ে বা অর্থায়নের ব্যবস্থা করে এ সমস্যা সমাধান করতে পারবে না। এর জন্য সব মানুষকে এগিয়ে আসতে হবে। তাদেরকে বিষয়গুলো বুঝতে হবে।
পরিসংখ্যান বলছে, গত তিন দশকে শুধু ঢাকা উত্তরে সবুজ এলাকা কমেছে ৬৬ শতাংশ।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী








