জাতীয় দলে ফিরতে ‘এক মাসের ট্রেনিং’ যথেষ্ট: সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩৬ ৩ মে ২০২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেই আপাতত জাতীয় দলের জন্য নিজেকে তৈরি রাখছেন সাকিব আল হাসান। এরপরও ঘাটতি যেটুকু আছে, সেটুকু পূরণ করে ফেলতে তার প্রয়োজন এক মাস। ৩৯ বছর বয়সী অলরাউন্ডারের ধারণা, দেশে ফিরতে পারলে এক মাসের অনুশীলনেই আবার আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি হতে পারবেন তিনি।
সাকিবের সবশেষ আন্তর্জাতিক ম্যাচের পর পেরিয়ে গেছে দেড় বছরের বেশি সময়। তার ক্রিকেটার পরিচয় টিকে আছে এখন কেবল দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
২০২৪ সালের অগাস্টে ভারত সফরের সময় সাকিব ঘোষণা দেন, অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে তিনি বিদায় জানাবেন টেস্ট ক্রিকেটকে। কিন্তু আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ও দেশের রাজনৈতিক পালাবদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে আর দেশেই ফিরতে পারেননি ওই সরকারের সাংসদ এই ক্রিকেটার।
সেই থেকে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে আছে। তবে তার আশা দমে যায়নি। আবার জাতীয় দলে খেলে মাঠ থেকেই ক্যারিয়ারের ইতি টানার বিশ্বাস তার আছে বলে বেশ কবারই নানা মাধ্যমে বলেছেন গত দেড় বছরে।
দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারেও সেই প্রত্যয় জানিয়েছেন তিনি আবার। যদিও দলের অনেক কিছুই এখন বদলে গেছে। তিন সংস্করণেই কম-বেশি সাফল্য পাচ্ছে দল। তবে এই দলেও নিজের জায়গা দেখেন সাকিব।
যদিও দলে ফেরার জন্য সবকিছুর আগে তাকে দেশে ফিরতে হবে। তবে দেশে ফিরতে পারলে জাতীয় দলে খেলার উপযোগী হয়ে উঠতেও সময় বেশি লাগবে না বলেই তিনি মনে করেন।
“সবশেষ যে টুর্নামেন্টগুলো খেলেছি, আমার মনে হয় ভালোই করেছি। সিপিএলে আমাদের দল মোটেও ভালো ছিল না। তার পরও প্লে-অফে খেলেছি। কানাডায় সুপার সিক্সটিতে ফাইনালে খেলেছি। গ্লোবাল টি-টোয়েন্টিতে ফাইনালে খেলেছি। আমার পারফরম্যান্স তো দেখেছেনই আপনারা। এই কারণে আত্মবিশ্বাস আছে যে, আন্তর্জাতিক ক্রিকেটে খেললে খারাপ খেলব না।”
“হ্যাঁ, যেটা লাগবে, এক মাস ট্রেনিং লাগবে। ফিটনেস ট্রেনিংসহ সবকিছু এক মাস করলেই হবে। আবহাওয়া, মাঠ, সবকিছুর সঙ্গে একটু মানিয়ে নিতে হবে। এই তো।”
যদি প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারেন, তাহলেও করণীয় জানা আছে সাকিবের। নিজের ভেতর থেকে ডাক শুনলে সরে দাঁড়াবেন দ্রুতই।
“যদি দেখি দুটি সিরিজে পারফর্ম করতে পারলাম না, খেলা ভালো হচ্ছে না, বিদায় নেব তখন। এমন তো নয় যে খেলতেই থাকব বা দলের বোঝা হয়ে থাকব। দলের বোঝা হয়ে ওঠার আগে নিজেই উপলব্ধি করব এবং ছেড়ে দেব।”
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















