ঢাকা, ০৫ জুন শুক্রবার, ২০২৬ || ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৪১৮

জাপানের নতুন প্রধানমন্ত্রী সুগা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১১ ১৪ সেপ্টেম্বর ২০২০  

জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের উত্তরসূরী হিসেবে ইউশিহিদে সুগাকে বেছে নিল ক্ষমতাসীন দল ডেমোক্র্যাট পার্টি (এলডিপি)। করোনাভাইরাসে হিমশিম খাওয়া দেশটির শিগগির হাল ধরতে যাচ্ছেন তিনি।

 

৭১ বছর বয়সী মি. সুগা বর্তমানে জাপানের মন্ত্রিসভার প্রধানের দায়িত্ব পালন করছেন। সদ্য সাবেক প্রধানমন্ত্রী অ্যাবের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তিনি।

 

সংসদ সদস্য ও আঞ্চলিক প্রতিনিধি মিলে মোট ৫৪৪ ভোটার ছিলেন। এর মধ্যে ৩৭৭ ভোট পেয়ে রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি হলেন সুগা। কঠিন পরিস্থিতিতে বড় ব্যবধানে বিজয়ী হলেন তিনি।

 

জাপানে জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী ২০২১ সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিয়ে যাবেন ইউশিহিদে। 

 

গেল ২৮ আগস্ট শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান অ্যাবে। দীর্ঘ আট বছর ধরে দেশটির প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।