জামিন পেলেন নোবেল, সংসারে আসছে নতুন অতিথি!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪০ ২৪ জুন ২০২৫
ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিন পর জামিন পেলেন নোবেল। জামিন শুনানির দিন কড়া নিরাপত্তায় খোশ মেজাজে আদালতে উপস্থিত হন তিনি। কিছুক্ষণ পর সেখানে হাজির হন স্ত্রী প্রিয়াও। কাঠগড়ায় গিয়ে হাস্যোজ্জ্বলভাবে কথাবার্তা বলেন দুজনে।
শুনানিকালে বিচারক প্রিয়াকে প্রশ্ন করেন, নোবেলের জামিনে তার কোনো আপত্তি আছে কি না। জবাবে তিনি ‘না’ বলেন। উভয় পক্ষের আইনজীবীরাও জানান, ভুল বোঝাবুঝির ভিত্তিতে মামলা হয়েছিল এবং এখন বিষয়টি মীমাংসিত।
শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এসময় নোবেল ও প্রিয়াকে একসঙ্গে দাঁড়িয়ে একে অপরের পরিবারের খোঁজ নিতে দেখা যায়। গারদে ফেরার সময়ও প্রিয়ার হাত ধরে আদালতের লিফটে ওঠেন নোবেল। পরে জামিনের আদেশ ঘোষণা করেন বিচারক।
আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, নোবেল-প্রিয়ার সংসারে নতুন অতিথি আসছে খুব শিগগিরই। তাই নতুন জীবনের জন্য সবার দোয়া চেয়েছেন তারা।
এর আগে গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হন নোবেল ও ইসরাত জাহান প্রিয়া। এ সময় দুই পরিবারের সদস্যরা সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। বিয়েতে দেনমোহর ধার্য হয় ১০ লাখ টাকা।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও বিতর্ক। বিশেষ করে কারাগারে বিয়ে ও আদালতের অনুমতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। যদিও জামিনের পর এখন পর্যন্ত গায়ক নোবেল কিংবা তার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
















