জিয়াউর ও ওদুদকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে: মাহি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০০ ১৫ জানুয়ারি ২০২৩
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ হবে একটি বৈষম্যমুক্ত দেশ। সেই অসমাপ্ত স্বপ্নকে যিনি বাস্তবে রূপ দিচ্ছেন, তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য ধারাবাহিকভাবে ২০০৮ সাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
শনিবার (১৪ জানুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিত্রনায়িকা ও বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক মাহিয়া মাহি।
আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে শেখ হাসিনার মহাসমাবেশ ও ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাহি বলেন, প্রধানমন্ত্রীর বৈষম্যমুক্ত দেশ গড়ার এই সংগ্রামে আমরা তাকে সাহায্য করব, তার পাশে থাকবো। আরও একবার তার প্রতীককে জয়যুক্ত করব এবং সেটি করবো আমাদের চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকার বিজয় উপহার দেয়ার মাধ্যমে।
তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে নৌকায় বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আমাদের প্রত্যেকের শপথ হবে প্রধানমন্ত্রীকে এই দুটি আসন উপহার দেয়া। সকলে মিলে ঐক্যবদ্ধ হলে এই দুই আসন নিয়ে আমাদের চিন্তা থাকবে না।
অভিনেত্রী বলেন, আপনাদের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছুই করেছেন। তাহলে আমরা চাঁপাইনবাবগঞ্জবাসীরা কেন উন্নয়ন থেকে পিছিয়ে থাকবো। সারাদেশে যেখানে এত উন্নয়ন হচ্ছে, সেখানে আমরা কেন পিছিয়ে থাকবো? তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই।
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আ.লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান।
উল্লেখ্য, সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হানুরুর রশীদ হারুন ও চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন ২টি শূন্য ঘোষণা করা হয়।
পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি এ দুইটি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











