জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০৮ ১০ মার্চ ২০২৬
উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে দেশে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, বর্তমানে বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নেই। উদ্বেগ সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক প্রক্রিয়ায় কমে যাবে। তেলের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
অনিন্দ্য ইসলাম বলেন, “যদিও সাম্প্রতিককালে আমরা দেখেছি পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। এই প্রশ্ন আসতেই পারে তাহলে কেন দীর্ঘ লাইন? আমাদের স্বাভাবিক যে চাহিদা, সেই চাহিদার চাইতে গত সপ্তাহের পাঁচ দিন কার্যত দু থেকে তিন গুণ কিন্তু জ্বালানি সরবরাহ করেও কিন্তু আমরা মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা অনেক ক্ষেত্রে কমাতে পারিনি কিংবা কমেনি।”
মন্ত্রী বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি- জালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে।”
“মধ্যপ্রাচ্যে একটি সংকট চলছে। সে সংকট যত দীর্ঘায়িত হবে এটা বৈশ্বিক সংকটে পরিণত হবে। এই সংকট থেকে উত্তরণের পথ আসলে এককভাবে কোনো দেশের পক্ষে খুঁজে বের করা কঠিন। সম্মিলিতভাবেই এই সংকট উত্তরণের পথ খুঁজতে হবে”—বলেন তিনি।
সরকার জনদুর্ভোগ কমানোর চেষ্টা করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা চেষ্টা করছি, যাতে করে জনদুর্ভোগ কমানো যায়। না হলে অন্তত সহনীয় মাত্রায় রাখা যায়।”
এই অস্বাভাবিক চাহিদা কোনো যৌক্তিক কারণে ছিল না বলে মনে করেন প্রতিমন্ত্রী। বলেন, “এটি উদ্বেগ-উৎকণ্ঠা থেকে, প্যানিক বায়িং থেকে এটি হতে ঘটতে পারে। আমরা এটাকে অস্বাভাবিকভাবে নয়, স্বাভাবিকভাবে দেখেছি। সমাধান করার চেষ্টা করছি।”
অনিন্দ্য ইসলাম বলেন, “আজকে আমরা নোটিশ জারি করেছি যে যারা রাইড শেয়ার করেন তারা পাঁচ লিটার পর্যন্ত জ্বালানি তেল নিতে পারবেন। যেটি আগে দুই লিটার ছিলো।”
তিনি বলেন, “অকটেন এবং পেট্রোলে কার্যত কোনো সংকট নেই। পেট্রোল পুরোটাই বাংলাদেশে নিজেরা উৎপাদন ও পরিশোধন করি। অকটেনেরও বড় অংশ আমরা দেশ থেকেই পাই।”
জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার
প্রতিমন্ত্রী জানান, সরকার এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো চিন্তাভাবনা করছে না। বলেন, “আমরা মূলত জ্বালানি আমদানি নির্ভর ডিজেলের জন্য, ফার্নেস অয়েলের জন্য। এখনও পর্যন্ত যখন জ্বালানির দাম বৃদ্ধি পায়নি তাই দাম বাড়ানোর চিন্তাও সরকারের নেই।”
তিনি আরও বলেন, “গতকাল দুটি জাহাজ আসার কথা ছিল গড়ে ৩০ হাজার মেট্রিক টনের জ্বালানি নিয়ে। একটি এসেছে। আর একটি যেটি গতকাল এসে পৌঁছানোর কথা ছিল সেটি বহির্ণোঙরে পৌঁছেছে। আজকে দুপুর নাগাদ আমরা মনে করছি আমরা এটার জ্বালানি খালাস করতে পারব। ১২ তারিখে আর একটি কিন্তু জাহাজ আসছে।”
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











