জয়ার ‘পেয়ারার সুবাস’ পেলো হীরালাল সেন পদক
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৬ ২০ ফেব্রুয়ারি ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চলচ্চিত্র সংসদ আয়োজিত চলচ্চিত্র উৎসবে 'হীরালাল সেন' পদক পেয়েছে ‘পেয়ারার সুবাস’। এ পুরস্কার দেয়ার মধ্য দিয়ে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩১’ এর পর্দা নামলো।
এবার হীরালাল সেন পদকের মনোনয়ন পায় মোট ৪ সিনেমা। এর মধ্যে জয়া আহসান ও আহমেদ রুবেল অভিনীত এবং নির্মাতা নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ পুরস্কার পায়। বাকি তিনটি ছবি হলো- 'কাজলরেখা', 'নকশীকাঁথার জমিন' ও 'প্রিয় মালতী'।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চলচ্চিত্র সংসদ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ঢাবি চলচ্চিত্র সংসদ প্রতি বছর ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসবে’ হীরালাল সেন পদক দেয়। এক বছরের মধ্যে মুক্তিপ্রাপ্ত শ্রেষ্ঠ বাংলাদেশি চলচ্চিত্রকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। বাংলা চলচ্চিত্রের আদিপুরুষ হীরালাল সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ পদক দেয়া হয়।
নির্মাতা নুরুল আলম আতিকের পক্ষে ‘হীরালাল সেন পদক–১৪৩১’ গ্রহণ করেন শ্যামল শিশির। তার হাতে পদক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা রহমান। এ সিনেমাগুলোর মধ্যে সেরা চিত্রনাট্য পুরস্কার পায় 'কাজলরেখা', সেরা শব্দশৈলী পুরস্কার 'প্রিয় মালতী' এবং সেরা চিত্রগ্রহণ পুরস্কার দেওয়া হয় 'নকশী কাঁথার জমিন'কে।
গত ১৫ ফেব্রুয়ারি পাঁচ দিনের এ চলচ্চিত্র উৎসব শুরু হয়। তাতে দেখানো হয় নতুন ও পুরনো মিলিয়ে ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য বাংলা সিনেমা।‘প্রিয় মালতী’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয়েছে উৎসব। ‘পেয়ারার সুবাস’ সিনেমায় জয়া আহসান ও আহমেদ রুবেল ছাড়া আরও অভিনয় করেছেন সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু প্রমুখ।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















