জয়ার সিনেমার পোস্টার শেয়ার করলেন অজয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০০ ১৫ অক্টোবর ২০২৩
আগামী ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে ওপার বাংলার স্বনামধন্য পরিচালক সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমা। যেখানে বাংলাদেশ থেকে অভিনয় করেছেন জয়া আহসান। ইতোমধ্যেই সিনেমাটির ট্রেলার বেশ হইচই ফেলে দিয়েছে ভক্তদের মাঝে। সেই বাতাস পৌঁছাল বলিউড পাড়ায়-ও।
‘সিংহম’ খ্যাত অভিনেতা অজয় দেবগন জয়ার সিনেমার পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের তরফ থেকে প্রবীরকে শুভেচ্ছা।’
এর আগে সিনেমার ট্রেলার দেখেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। এমনকি সবাইকে সিনেমাটি দেখার অনুরোধও করেছিলেন। এবার শুভেচ্ছো জানালেন অজয়।
এই অভিনেতা তার শুভেচ্ছাবার্তায় বিশেষ করে উল্লেখ করেছেন ভারতের বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম চিরসবুজ নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা। যিনি সিনেমাটিতে একজন বাঙালি পুলিশ অফিসার ‘প্রবীর’-এর ভূমিকায় নেতৃত্ব দেন।

‘দশম অবতার’-এর ফার্স্টলুক প্রকাশের পরই প্রত্যাশার পারদ চড়তে থাকে। সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দেয় ছবির ট্রেলার। যাতে দেখা যায়, কলকাতা শহরে ঘটছে একের পর এক খুনের ঘটনা। খুন করার পর কৃষ্ণের দশটি অবতারের একটি করে উপাদান রেখে যাচ্ছে। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নেমেছে পুলিশ কর্মকর্তা প্রবীর রায় চৌধুরী (প্রসেনজিৎ) ও বিজয় পোদ্দার (অনির্বাণ ভট্টাচার্য)। একসঙ্গে মিশনে নামলেও তাদের মতের অনেক অমিল।
চলতি মাসেই সিনেমার ক্যারেক্টার লুক প্রকাশের পর জয়া আহসানের চরিত্র নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অন্য চরিত্রগুলোর ধরন প্রকাশ করলেও রহস্যে ঢাকা ছিল জয়ার চরিত্রটি। সেই রহস্য রয়ে গেল ট্রেলারেও। দুই পুলিশ কর্মকর্তা যখন হন্যে হয়ে খুনিকে খুঁজছে, তখন জয়া এসে বলছেন, তিনি সিরিয়াল কিলারকে চেনেন।
‘২২শে শ্রাবণ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ দুই পুলিশি সিনেমাকে মিলিয়েই নাকি এবার মহাজোট তৈরি করেছেন পরিচালক সৃজিত। এমনিতে সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই ভারতের বাংলার বক্স অফিসে হিট সিনেমা। এছাড়াও ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে দেখা যেতে পারে।
জয়া আহসান ও প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমুখ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











