জয়ের পক্ষ নিয়ে সাংবাদিকদের দোষারোপ করলেন অঞ্জনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪৪ ২৬ এপ্রিল ২০২৪
গেল ২৩ এপ্রিল এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেন চিত্রনায়ক জয় চৌধুরী ও অভিনেতা শিবা শানু। এ ঘটনায় শিবা শানুকে সাময়িক বহিস্কার ও জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।
বুধবার রাতে এফডিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন লিমন আহমেদ। তিনি জানান, হামলার ঘটনায় এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে অভিনেতা শিবা শানু ও সুশান্তকে। এ ঘটনায় শিল্পী সমিতির সঙ্গে আলোচনা শুরুর পরও জয় চৌধুরী উদ্ধত্বপূর্ণ আচরণ চালিয়ে যান। তিনি কারো কথা মানতে নারাজ। তাই তাকে আজীবনের জন্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জয় চৌধুরীকে নিয়ে সাংবাদিকদের এমন অবস্থানের পরই ফেসবুকে এই নায়কের পক্ষ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা। যেখানে তিনি লিখেছেন, একজন জয় চৌধুরী, আমাদের বাংলা চলচ্চিত্রের ভদ্র ও মার্জিত চিত্রনায়ক। জয়কে আমি চিনি প্রায় ১০-১২ বছর। কখনোই তাকে উচ্চস্বরে কথা পর্যন্ত বলতে দেখিনি। সর্বদা পরিশ্রমী একজন চিত্রনায়ক। সে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে না থেকেও অতিতে চলচ্চিত্রের সকল কর্মকাণ্ডে নিজের সুদক্ষতার পরিচয় দিয়েছে। অতিতে ও বর্তমানে চলচ্চিত্রের সার্বিক কল্যানে জয়ের ভূমিকা চোখে পড়ার মতো ছিলো।
অঞ্জনা লেখেন, এবার সে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে। গত ২৩ এপ্রিল এফডিসিতে যে অনাকাঙ্ক্ষিত ঘঠনার সুত্রপাত হয়েছে, সেখানে প্রথমত আমি দোষারোপ করবে সেই সাংবাদিককে। কেন সে একজন চিত্রনায়িকার মেয়েকে এমন বাজে প্রশ্ন করলেন?এই প্রশ্ন করাটা কতটা অন্যায় সেটা বলার ভাষা নেই।
এই অভিনেত্রী আরও লেখেন, যেকোনো সাংবাদিক একজন শিল্পীর ছেলে বা মেয়েকে তার মায়ের অভিনীত চলচ্চিত্র নিয়ে প্রশ্ন করতেই পারেন। তাই বলে আপনার মায়ের অশ্লীল সিনেমা দেখেছেন কি না, এই প্রশ্ন করাটা অবশ্যই অন্যায়। সে ব্যাপারেই যখন শীবা সানু সাংবাদিককে জিজ্ঞেস করেছেন তুমি কে, তখনই তর্কাতর্কি শুরু হয়।
এই ঘটনায় জয় চৌধুরী বা শীবা সানু কাউকে মারধর করেননি এমনটা দাবি করে অঞ্জনা আরও লেখেন, ভিডিও ফুটেজে স্পষ্ট, যখন শীবা সানুকে গায়ে হাত তোলার পর সে নিজেকে সেভ করার জন্য শিল্পী সমিতির বারান্দায় আশ্রয় নেয়। তখন সাংবাদিকগন সমিতির বারান্দার গ্রিলের উপরে উঠতে চাইলে জয় তাদেরকে বাঁধা দেয়। জয় প্রথমে স্বাভাবিকভাবেই বিষয়টি দেখতে এসেছিলো।
ভিডিওতে যেটা খুব ভালোভাবে দেখা গেছে। কিন্তু যখন সকল সাংবাদিকগণ আক্রমণাত্মকভাবে শিল্পী সমিতির গ্রীলের উপর উঠতে তৎপর হয়,তখন সে শিল্পীদেরকে রক্ষা করতে গিয়ে নিজে একটু রাগান্বিত হয় পড়ে। কিন্তু জয় কাউকে আঘাত করেছে এটা সম্পূর্ণ বানোয়াট। ভিডিও ফুটেজে সুস্পষ্ট আছে, সে গ্রীলের উপরে উঠে রাগান্বিত হয়ে আবার নিচে নেমে গেছে।
সবশেষ এই নায়িকা লেখেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যে সকল সাংবাদিক ভাইয়েরা আহত হয়েছেন, তাদের প্রতি আমার সমাবেদনা। অচিরেই তারা সুস্থ হয়ে উঠুক এই প্রর্থনা করি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে শপথগ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা। কিন্তু অনুষ্ঠান শেষ হতে না হতেই ঘটে অপ্রীতিকর ঘটনা। এক সাক্ষাৎকার গ্রহণকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা চালান অভিনয়শিল্পীরা। যার নেতৃত্ব দেন অভিনেতা শিবা শানু ও জয় চৌধুরী। এ ঘটনায় অন্তত ২০ জন সাংবাদিক আহত হন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











