ডাচদের গুঁড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৪ ১ সেপ্টেম্বর ২০২৫
দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো টাইগাররা। ফলে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো লাল সবুজ জার্সিধারীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে নেদারল্যান্ডস। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারায় তারা। দলীয় ১৪ রানে নাসুম আহমেদের শিকার হয়ে ১০ বলে ৮ রান করে ফেরেন ডাচ ওপেনার ম্যাক্স ও’দোদ। তার পরের বলেই প্যাভিলিয়নের পথ ধরেন তেজা নিদামানুরু। এতে হ্যাটট্রিকের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি নাসুম। সেই রেশ না কাটতেই তাসকিন আহমেদের শিকার হয়ে ১৭ বলে ২৪ রান করে সাজঘরের পথ ধরেন ওপেনার বিক্রমজিত সিং।
তাতে ৩ উইকেট হারিয়ে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪০ রান তোলে নেদারল্যান্ডস। পরে টপাটপ উইকেট খোয়ায় ডাচরা। মাঝে ১৭ বলে ১২ রান করেন শারিজ আহমেদ। তাকে বিদায় করেন তানজিম হাসান সাকিব। শেষ দিকে দলের হাল ধরেন আরিয়ান দাত। তবে বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। উইকেট হারাতে হারাতে খাদের কিনারায় চলে যায় সফরকারীরা।
শেষ উইকেট জুটিতে ড্যানিয়েল ডোরামকে নিয়ে আগানোর চেষ্টা করেন আরিয়ান। ২৪ বলে ৩০ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। তাকে ফেরান শেখ মেহেদী হাসান। ফলে ১৭.৩ ওভারেই ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন নাসুম আহমেদ। ২টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান ১টি করে উইকেট তোলেন।
জবাব দিতে নেমে সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন অগ্রসর হন দেখেশুনে। ওপেনিং জুটি থেকে আসে ৪০ রান। ২১ বলে ২৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ইমন। তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক লিটন দাস। টিকে থাকা ওপেনার তানজিদের সঙ্গে দারুণ জুটি গড়েন তিনি। দুজনের ছান্দসিক ব্যাটিংয়ে জয়ের পথে এগোয় বাংলাদেশ।
স্ট্রাইক রোটেট করে খেলেন তানজিদ। স্ট্রোকের ফুলঝুরিতে ফিফটি তুলে নেন তিনি। ৪০ বলে ৫৪ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন তানজিদ। লিটন দাস ১৮ বলে ১৮ রান করে ক্রিজে ছিলেন। ফলে ৪১ বল হাতে রেখে ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। রাজকীয় এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। নেদারল্যান্ডসের হয়ে একমাত্র উইকেটটি নেন কাইল ক্লেইন। সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর। সেখানেও জিততে পারলে ডাচদের হোয়াইটওয়াশ করবে স্বাগতিকরা।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















