ডায়মণ্ডের ‘অন্তর্ধানে’ পদ্মার করুণ চিত্রায়ণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৮ ২৮ জুন ২০২২
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের তৃতীয় চলচ্চিত্র ‘অন্তর্ধান’ — মূলত এখানে প্রায় অন্তর্ধান ঘটেছে একটি নদীর। একসময় ‘প্রমত্তা’, ‘সর্বনাশা’ ইত্যাদি ছিল যে নদীর বিশেষণ। যেসব মানুষের জীবন-জীবিকা ওই নদীকেন্দ্রিক ছিল। নদীর অন্তর্ধানের সঙ্গে সঙ্গে তাদের জীবন থেকেও হারিয়ে গেছে আনন্দ-স্বস্তি-সুখ। নদীনির্ভর পেশা হারিয়ে তারা হয়ে পড়েছে উন্মূল। দারিদ্র্যের কষাঘাতে হয়েছে জর্জরিত। ‘অন্তর্ধান’ চলচ্চিত্রটির মাধ্যমে একটি পরিবারের গল্প বলতে গিয়ে পরিচালক গ্রামীণ সমাজের খণ্ডের এরকম চিত্রই তুলে ধরার চেষ্টা করেছেন।
ময়েজ ছিলেন জাল ও নৌকা ব্যবসায়ী। স্ত্রী রুমালি, কন্যা নদী ও বৃদ্ধা মাকে নিয়ে তার ছোট সংসার। কিন্তু নদীর পানি শুকিয়ে যাওয়ায় এবং মরুকরণের কারণে তার ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। সে কী করবেন বুঝতে পারেন না। এদিকে বাড়িতে চুলায় হাঁড়ি চড়ে না। গরু বিক্রি, কৃষিকাজের উদ্যোগ — কিছুতেই দারিদ্র্যদশা দূর হয় না। অনেকেই এলাকা ছেড়ে চলে যান।
ময়েজও একই সিদ্ধান্ত নেন। মাতবরের পরামর্শক্রমে ভিটেমাটি বিক্রি করার ও শিশুকন্যাকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। কারণ উদ্বাস্তু পরিস্থিতিতে মেয়েকে সঙ্গে নেয়া ঠিক হবে না।
‘অন্তর্ধান’ নিরতিশয় দুঃখভারাক্রান্ত এক কাহিনীচিত্র। অহিদুজ্জামান ডায়মন্ড একজন সমাজসচেতন চলচ্চিত্রকার হিসেবে নিজেকে হাজির করেছেন। তার ‘নাচোলের রাণী’ চলচ্চিত্রটি বিপ্লবী ইলা মিত্রকে নিয়ে নির্মিত। দ্বিতীয় চলচ্চিত্র ‘গঙ্গাযাত্রা’য় নিম্নবর্গের মানুষ ডোম ও পতিতাদের প্রধান চরিত্র হিসেবে দেখা গেছে। নিম্নবর্গের মানুষদের জীবনযাত্রা চিত্রায়ণের মাধ্যমে তার চলচ্চিত্রগুলো দারিদ্র্যনির্ভর আর্ট ঘরানায় অন্তর্ভুক্ত হতে চায়।
কিন্তু তার ‘অন্তর্ধান’ চলচ্চিত্রে কেবল দারিদ্র্য ও দুঃখ-কষ্টের সারাৎসারই দেখা গেল। অথচ আমরা জানি, দরিদ্র মানুষের জীবনেও আনন্দ থাকে। থাকে দারিদ্র্যকে মোকাবেলা করার নানা উদ্যম, থাকে নিজস্ব সাংস্কৃতিক অভিপ্রকাশ।
পদ্মা নদীকেন্দ্রিক ‘অন্তর্ধান’ চলচ্চিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যা নিয়ে নানা কথা বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জীবনযাপনের চিত্রায়ণ করা হয়েছে পুরো সিনেমাজুড়ে। পদ্মাপাড়ের মানুষের এই চিত্রায়ণ পুরো উপমহাদেশের জন্য বিশেষ বার্তা বহন করে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











