ডিবিকে ধন্যবাদ জানিয়ে পাইরেসি নিয়ে যা বললেন নিপুণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫২ ৪ আগস্ট ২০২৩
দিন কয়েক আগে পাইরেসির শিকার হয় গেল ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’। বিষয়টি নিয়ে গত ২৭ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করে ‘সুড়ঙ্গ’ টিম। ইতোমধ্যে এই ছবির পাইরেসিতে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, পাইরেসি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিচ্ছে।
নিপুণ বলেন, ‘পাইরেসি গলার কাঁটা না, পাইরেসি একটা মরণব্যাধি। আমি যখন আসি তখন প্রয়াত মান্না ভাইকে এ নিয়ে আন্দোলন করতে দেখেছি। তখন অতকিছু বুঝতাম না যে ওনারা কীসের বিরুদ্ধে এত আন্দোলন করছে। পাইরেসি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিচ্ছে।’
গোয়েন্দা পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “সুড়ঙ্গ’ হোক কিংবা যে ছবিই হোক, প্রতিটাই আমাদের ইন্ডাস্ট্রির ছবি। একটা ছবি পাইরেসি মানেই আমাদের ইন্ডাস্ট্রিকে পঙ্গু করে দেওয়া। কারণ এ ছবিগুলো এখনো বিজনেস করছে। এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য ডিবিকে অবশ্যই ধন্যবাদ জানাই।”
অভিনেত্রীর কথায়, ‘আসলে শুধু গ্রেপ্তার করলেই হবে না, দেখতে হবে পাইরেসিটা কোত্থেকে হচ্ছে, কারা করছে এবং কীভাবে হচ্ছে। মাঝখানে দীর্ঘদিন পাইরেসি বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। আসলে মাঝখানে তেমন ব্যবসাসফল সিনেমা হয়নি। এখন যখন চলচ্চিত্রগুলো ভালো ব্যবসা করছে পাইরেটরাও সক্রিয় হচ্ছে। ওদের টার্গেটই থাকে ব্যবসাসফল সিনেমাগুলো।
এক প্রশ্নের জবাবে নিপুণ বলেন, ‘পাইরেসি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেই যে পাইরেসি রোধ করা হবে ব্যাপারটা এমন না। আসলে আমি কাজ করছি কি না সেটাই বড় কথা। আমি আমার কাজ কাউকে দেখাই না।’
ঈদের সিনেমাগুলোর ব্যবসা নিয়ে এর আগে সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘আমরা এখন হলিউডের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করছি। হলিউডের সিনেমার শো কমিয়ে আমাদের বাংলা সিনেমার শো বাড়ানো হয়েছে। যেখানে আমরা হলিউডের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারছি সেখানে হিন্দি সিনেমা বাংলা ছবিকে টেক্কা দিতে পারবে না। এটা আমার বিশ্বাস।’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











