ডিভোর্সের পরও যে কারণে একসঙ্গে থাকেন আমির-কিরণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৮ ২৩ ফেব্রুয়ারি ২০২৪
বিবাহবিচ্ছেদের পর দেখা করা তো দূর, কেউ কারো ছায়াও মাড়ান না-এমন উদাহরণ আমাদের চারপাশে কম নয়। তবে বহু বলিউড তারকা এর ব্যতিক্রম। সেই তালিকায় রয়েছেন আমির খান ও তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও। দুজনে দাম্পত্য থেকে বেরিয়ে এসেছেন বেশ কয়েক বছর আগে। তবে তাদের বন্ধুত্ব এখনো অটুট রয়েছে।
কিরণ আমিরের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী রিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিরণের হাত ধরেন আমির। তবে সে সম্পর্কও টেকেনি। বিয়ে ভাঙলেও দু’জন একে-অপরের থেকে হারিয়ে যাননি। সুসম্পর্ক বজায় রেখেছেন। শুধু কিরণ নয়, প্রথম স্ত্রী রিনার সঙ্গে যোগাযোগ আছে আমিরের। তার এবং রিনার মেয়ে ইরা খানের বিয়েতে বাবার ভূমিকা যথাযথভাবে পালন করেছেন আমির। মেয়ের বিয়েতে এক ফ্রেমে ধরা দিয়েছেন প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেও।
প্রাক্তন হয়ে গেলেও কিরণ এবং আমির এখনও একই বহুতলে থাকেন। সম্প্রতি ‘লা পাতা লেডিস’র প্রচারে এসে কেন তারা একসঙ্গে থাকেন, সে প্রসঙ্গে খোলাখুলি কথা বললেন কিরণ। বিবাহবিচ্ছেদ হয়েছে মানেই সম্পর্কে তিক্ততা আনতে হবে, তা একেবারেই মানতে চান না কিরণ। তার কথায়, ‘আমির এখন আমার খুব ভালো বন্ধু। একজন কাছের বন্ধুর সঙ্গে যতটা যোগাযোগ থাকে, আমাদেরও তাই আছে। আমরা এখনো একটি পরিবারের মতোই থাকি।’
একই বিল্ডিংয়ের আলাদা দুটি ফ্ল্যাটে থাকেন আমির-কিরণ। বিচ্ছেদের পরে যে বন্ধুত্ব অটুট রাখা যায়, সেটা খুব ভালো করে জানেন আমিরও। দাম্পত্য সম্পর্কের অবনতির প্রভাব ছেলের ওপর পড়তে দিতে চান না দুজনের কেউই। সেই জন্যেই নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হলেও কাছাকাছি থাকার চেষ্টা করেন। সংসার ভাঙার পর স্বামী-স্ত্রী দুজনে কাছাকাছি থাকছেন সমাজের চোখে তা একেবারেই স্বাভাবিক নয়। তবে সমাজের যে পরোয়া করেন না কিরণ তা স্পষ্ট করেছেন তিনি।
কিরণ বলেন, ‘সমাজের কথা ভাবতে গেলে নিজেদের ভালো থাকা হবে না। আমরা আমাদের সম্পর্ক কোনো পথে চালনা করব, তা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে বাইরের কাউকে কৈফিয়ত দিতে চাই না।’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











