ডেঙ্গু প্রতিরোধে যেসব খাবার বেশি করে খাবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪৪ ১০ সেপ্টেম্বর ২০২৩
ডেঙ্গুর দাপট বেড়ে চলেছে। শিশু থেকে বৃদ্ধ-সবাই আক্রান্ত হচ্ছেন। বেশিরভাগ মানুষকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। ফলে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি। জ্বর হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেয়া শ্রেয়। মশার কামড় থেকে বাঁচতে সবধরনের সতর্কতা অবলম্বন করা উচিত।
মূলত, ডেঙ্গু মশাবাহিত রোগ। তবে একে আটকাতে শরীরে রোগ- প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার। সেজন্য খাওয়া-দাওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে। এবার চলুন জেনে নিই, ডেঙ্গু থেকে বাঁচতে কোন কোন খাবার বেশি করে খাবেন-
ভিটামিন সি যুক্ত খাবার
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিস সি’র জুড়িমেলা ভার। টকজাতীয় বিভিন্ন ফলে তা রয়েছে ভরপুর। কমলালেবু, পাতিলেবু, বাতাবি, স্ট্রবেরি, কিউই, বেল পেপার ভিটামিন সি’র দারুণ উৎস। এগুলোর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহজনিত সমস্যা দূর করে। বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা জোগায়।
জিঙ্ক সমৃদ্ধ খাবার
ইমিউন সিস্টেম শক্তিশালী করতে জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিন মিট, মুরগির মাংস, বাদাম এবং বীজে প্রচুর পরিমাণে তা রয়েছে। এগুলোর খনিজ ইমিউন কোষ এবং অ্যান্টিবডি তৈরি করে। শরীরে মশাবাহিত প্যাথোজেন প্রতিরোধ করার ক্ষমতা জোগায়।
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড
স্যালমন, ম্যাকেরেল, সার্ডিনের মতো ফ্যাটি ফিশ ওমেগা থ্রি’র চমৎকার উৎস। এছাড়া ফ্ল্যাক্সসিড ও আখরোটেও প্রচুর পরিমাণে তা থাকে। এই ফ্যাটি অ্যাসিডে আছে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য। প্রতিদিনের খাদ্যতালিকায় ওমেগা থ্রি রাখলে রোগ- প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার
বেরি জাতীয় ফল, আঙুর, পালংশাক, ব্রকোলিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো অক্সিডেটিভ স্ট্রেস থেকে কোষকে রক্ষা করে। শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট মশাবাহিত সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।
রসুন ও হলুদ
রসুন ও হলুদ-উভয়ই রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। রসুনে রয়েছে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। আর হলুদে আছে কারকিউমিন নামক যৌগ। এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। দৈনিক ডায়েটে মশলাগুলো রাখলে মশাবাহিত রোগ থেকে অনেকটাই সুরক্ষিত থাকা যায়।
প্রচুর পানি পান করুন
সুস্বাস্থ্যের জন্য পানি পানের গুরুত্ব ভাষায় বর্ণণা করে বোঝানো যাবে না। ইমিউনিটি শক্তিশালী করতে হাইড্রেটেড থাকা অপরিহার্য। তবে শুধু পানি পান করলেই হবে না। পাশাপাশি কলা, ফল, ডাব, ফলের রস ও দইয়ের মতো খাবার খেতে হবে।
ভিটামিন ডি
ইমিউনিটি শক্তিশালী করতে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূর্যের আলো যার বড় উৎস। এছাড়া শরীরে ভিটামিন ডি’র চাহিদা পূরণ করতে ফ্যাটি ফিশ, ফোর্টিফায়েড দুগ্ধজাত খাদ্য এবং ডিমের কুসুম ডায়েটে রাখতে হবে।
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
















