ঢাকার হাটে কোরবানি পশুর আনুষ্ঠানিক বেচাকেনা শুরু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩৬ ৭ আগস্ট ২০১৯
আসন্ন ঈদুল আযহা সামনে রেখে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা।
ঢাকার দুই সিটির ২৪টি নির্ধারিত পশুর হাটে ঈদের আগের রাত পর্যন্ত চলবে পশু ক্রয়-বিক্রয়।
যদিও অনেক হাটে নির্ধারিত সময়ের আগেই পশু বেচাকেনা শুরু হয়েছে।
দেশের অনেক স্থানে বন্যার ফলে আগে ভাগেই পশুর মালিক ও পাইকাররা হাটে চলে আসেন বলে জানিয়েছেন ইজারাদাররা।
ঈদ উপলক্ষে এ বছর সারাদেশে ২ হাজার ৩৬২টি কোরবানির পশুরহাট বসানো হয়। এর মধ্যে রাজধানীর দুই সিটি করপোরেশনে বসেছে ২৪টি। যানজটের বিষয়টি মাথায় রেখে এবার রাজধানীর চারপাশে হাট বরাদ্দ দিয়েছে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে।
ঢাকার দুই সিটি করপোরেশনের আওতায় ২৩টি অস্থায়ী ও একটি স্থায়ী পশুরহাট (গাবতলী) বসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এই হাটগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে রয়েছে (ডিএনসিসি) ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪টি।
এরই মধ্যে পশুরহাট বসাতে হাটের সংখ্যা নির্ধারণ, দরপত্র মূল্যায়ন ও ইজারাদার বাছাই হয়েছে। গত ১৬ জুন ১০টি অস্থায়ী হাটের ইজারা প্রদানে দরপত্র আহ্বান করা হয়। ২৩ জুন দরপত্রের বিপরীতে বেশি দাম আহ্বানকারী ব্যবসায়ীদের হাট ব্যবস্থাপনার ইজারা দেয়া হয়। কিন্তু ১০টি হাটের মধ্যে ডিএনসিসির ইজারাকৃত একটি হাটের ইজারা বাতিল করা হয়েছে। কারণ এখনও ওই হাটের জায়গা নিয়ে জটিলতা নিরসন কটেনি।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শ্যামপুর বালুর মাঠ এবং আমুলিয়া মডেল টাউনে সর্বনিম্ন মূল্য না পাওয়ায় সেগুলো স্থগিত রয়েছে। তবে দুটি হাটের কাঙ্ক্ষিত দর না পাওয়ায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ডিএসসিসি। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত দরপত্র না পাওয়া গেলে হয়তো ডিএসসিসি নিজেরাই হাসিল আদায় করবে।
রাজধানীর উত্তর সিটি করপোরেশনের যেসব স্থানে পশুর হাট বসছে সেগুলো হলো - উত্তরা ১৫ নম্বর সেক্টরের হাট, খিলক্ষেত বনরূপা হাট, খিলক্ষেত তিনশ ফুট সড়ক সংলগ্ন উত্তর পাশে, ভাটারা (সাঈদনগর) পশুরহাট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন (বছিলা) পুলিশ লাইনসের খালি জায়গা, মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং) খালি জায়গা, হাট, মিরপুর ডিওএইচএসের উত্তর পাশের সেতু প্রপার্টি ও উত্তর খান মৈনারটেক শহিদনগর হাউজিংয়ের খালি জায়গা।
অপরদিকে দক্ষিণ সিটি করপোরেশনের যেসব স্থানে কোরবানির পশুর হাট বসছে সেগুলো হলো - আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি যায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ঝিগাতলা-হাজারীবাগ মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা, লালবাগ রহমতগঞ্জ খেলার মাঠ হাট, কামরাঙ্গীর চর ইসলাম চেয়াম্যান বাড়ি মোড়, পোস্তগোলা শ্মশানঘাট হাট।
এছাড়া রয়েছে শ্যামপুর বালুর মাঠসহ আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা, ৩২ নম্বর ওয়ার্ডের সামসাবাদ মাঠ সংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা, কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, শনির আখড়া ও দনিয়া মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যন্ড খেলার মাঠ, ৪১ নম্বর ওয়ার্ডের কাউয়ারটেক মাঠ সংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা ও আফতাবনগর ইস্টার্ন হাউজিং মেরাদিয়া বাজার।
এদিকে রাজধানীর পশুর হাটগুলোতে ভরপুর কোরবানির গরু-ছাগল। কিছু কিছু হাটে পশু কম থাকলেও অধিকাংশ হাট কানায় কানায় পূর্ণ। আগামী শুক্রবার ছুটির দিন হওয়ায় সেদিন থেকে ভালো বেচাকেনা শুরু হবে বলে আশা করছেন বিক্রেতা ও ইজারাদাররা।
রাজধানীর হাটগুলো ঘুরে দেখা যায়, বিক্রেতারা পশুকে সাজানো গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ক্রেতারাও খুব কম হারে হাটে আসছেন। দরদাম আর ছবি উঠানোর মধ্যেই সীমাবদ্ধ আছেন তারা।
বাজারে দেশী গরুর পাশাপাশি কিছু ভারতের গরুও রয়েছে। তবে সংখ্যায় কম।
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- দৈনিক একটি কলা
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
















