ঢাকা থেকে সরছে হাজার হাজার কুকুর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৩ ১৮ আগস্ট ২০২০
ঢাকা থেকে ৩০ হাজার কুকুর বাইরের লোকালয়ে স্থানান্তরিত করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কুকুরগুলোকে স্থানান্তরিত করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সেগুলোকে মাতুয়াইল এলাকায় স্থানান্তরিত করার কথা ছিল। কিন্তু সেখানে কুকুরগুলো খাবারের সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সেটা বাতিল করা হয়েছে।
স্থানান্তরিত করার পর যাতে খাবারের সংকট তৈরি না হয়, সেজন্য কুকুরগুলোকে ঢাকার বাইরের জনপদ। অর্থাৎ যেখানে মানুষের বসবাস রয়েছে, তেমন কোনও এলাকায় নিয়ে ছেড়ে দেয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।
তবে কোন কোন এলাকায় সেগুলোকে নিয়ে যাওয়া হবে, সেই বিষয়ে এখনো কোনন সিদ্ধান্ত নেয়া হয়নি।
কুকুর নিয়ে কাজ করে-এমন সংস্থাগুলোর ২০১৭ সালে দেয়া তথ্য অনুযায়ী, ঢাকার রাস্তাঘাটে ঘুরে বেড়ানো এর সংখ্যা অন্তত ১ লাখ।
ঢাকার পূর্ব রাজাবাজার এলাকার বাসিন্দা নাদিরা জাহান জানান, এর আগে কাঁঠালবাগান এলাকায় থাকতেন তিনি। সেখানে বাসায় ফেরার পথে কুকুরের কামড়ের ভয়ে বাসা পরিবর্তন করে পূর্ব রাজাবাজার এলাকায় উঠেছেন। তবে এখানেও সেই একই অবস্থা। তবে এ এলাকায় বাসা থেকে বের হওয়ার একাধিক রাস্তা থাকায় কিছুটা সুবিধা পেয়েছেন। কুকুরের ভয়ে যাতায়াতের পথই পরিবর্তন করে নিয়েছেন।
রাজধানীর রাস্তায় কুকুরের আনাগোনা প্রায়ই চোখে পড়ে। এছাড়া আবাসিক এলাকা, গলির মুখে বা যেখানে ময়লা জমে থাকে, সেখানে একাধিক দেখতে পাওয়া যায়।
এ বিষয়ে আবু নাছের বলেন, সম্প্রতি ঢাকার বেশ কিছু এলাকার বাসিন্দাদের কাছ থেকে কুকুর সম্পর্কিত নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এর পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অনেকে বলছে, কুকুরে কামড়াচ্ছে। কেউ বলছে, বাসা থেকে বের হতে পারছি না, বাচ্চা-কাচ্চারা ভয় পাচ্ছে। আসলে নাগরিকদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া।
কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি কুকুর বন্ধ্যাকরণ প্রকল্পে ত্রুটি দেখা দেয়। ফলে এদের বংশবৃদ্ধি হয়েছে। যে কারণে শহরের রাস্তায় হঠাৎ করে কুকুরের সংখ্যা বেড়ে গেছে।
তবে এর কিছুটা অন্য চিত্র মিরপুর এলাকার। সেখানকার বাসিন্দা ইশরাত জাহান বলেন, তার এলাকায় একাধিক কুকুর থাকলেও সেখানকার বাসিন্দারা ভয় না পেয়ে উল্টো মাটির পাত্রে করে সেগুলোকে খাবার দেয়।
এদিকে কুকুরগুলোকে স্থানান্তরের বিরোধিতা করেছেন প্রাণী কল্যাণ নিয়ে কাজ করা আন্দোলনকারীরা। তারা বলছেন, স্থানান্তর করলে আসলে সমস্যা কমবে না বরং আরও বাড়বে।
এ্যানিমেল কেয়ার ট্রাস্ট বাংলাদেশ নামে একটি সংগঠন পরিচালনা করেন আফজাল খান। তিনি বলেন, এত সংখ্যক কুকুরকে একসঙ্গে কোনও একটি অঞ্চলে ছেড়ে দেয়া হলে সেখানে অবশ্যই খাদ্য সংকট দেখা দেবে। মফস্বল বা গ্রাম্য এলাকায় যদি এগুলোকে ছেড়ে দেয়া হয়, তাহলে অবশ্যই খাবারের সংকট হবে। কারণ, শহরের মানুষদের মতো সেখানকার বাসিন্দারা কুকুরের প্রতি এতটা সংবেদনশীল নয়।
খান বলেন, খাবারের সংকট হওয়ার কারণে তখন কুকুরগুলো মানুষকে কামড়ানোর চেষ্টা করবে। এছাড়া সেগুলো নিধন এবং স্থানান্তর বাংলাদেশের প্রচলিত আইনে নিষিদ্ধ। এর পরিবর্তে কুকুরগুলোকে বন্ধ্যা করা এবং জলাতঙ্ক টিকা দেয়া যেতে পারে বলে মনে করেন তিনি।
২০১৪ সালে একটি বেসরকারি সংস্থার রিট আবেদনের প্রেক্ষাপটে কুকুর নিধন বন্ধের নির্দেশ দিয়েছিল আদালত। ওই বছরই ঢাকার সিটি কর্পোরেশন নিধন কর্মসূচি থেকে বেরিয়ে প্রাণিটিকে ভ্যাক্সিনেশনের আওতায় আনার কাজ শুরু করে। পরে দুই সিটি কর্পোরেশন আলাদা করে ভ্যাক্সিন দেয়ার উদ্যোগ গ্রহণ করে।
তবে জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুধু ২০১৬ সালেই ঢাকায় অন্তত ১০ হাজার মানুষ কুকুরের কামড়ের পর চিকিৎসা নিয়েছেন।
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার

