তাপস-বুবলী প্রসঙ্গে অপু বললেন, সত্যি এমনিই বেরিয়ে আসবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৪ ৫ নভেম্বর ২০২৩
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে নাম জড়িয়ে তার প্রেমের সম্পর্কের খবর রটেছে। এই আলোচনার সূত্রপাত তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে। যেখানে দাবি করা হয়, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শবনম বুবলী ও কৌশিক হোসেন তাপস।
ওই পোস্টে লেখা হয়, তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়ে তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!
ফেসবুকে এই পোস্টটি দেওয়ার কিছুক্ষন পরেই তা মুছে ফেলা হয়। এরপর শনিবার দুপুরে আরেকটি স্ট্যাটাসে মুন্নী জানান, তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল।
তাপস-বুবলীর এই বিষয়কে কেন্দ্র করে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারে কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কারণ স্ট্যাটাসে তার নামও উল্লেখ করা ছিল।
আনন্দবাজারকে অপু বলেন, ‘এসব ব্যাপারে আমি কখনো কথা বলতে চাই না। যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি। তবে আমাকে কিছু বলতে হবে না। সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে।’
এই পুরো ঘটনায় মুখ খুলেছেন বুবলী-ও। তার কথায়, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে সকালে একটা ফেসবুক পোস্টের বিষয়ে জানতে জানতে পারলাম। এ নিয়ে কথা বলতে রুচিতে বাঁধছে। শুনেছি ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি করা হয়েছিল। হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে।’
এই নায়িকা বলেন, ‘কিছুদিন ধরে একটি গ্রুপ ব্যক্তিগতভাবে তার প্রতিটি কাজের বিষয়ে নানাভাবে নোংরামি শুরু করেছে। এখন আমি টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছি, তখনই এরা পরিবেশ কীভাবে নোংরা করবে সেই পায়তারা করছে।’
তাপস ও মুন্নীর সঙ্গে সম্পর্কের বিষয়ে বুবলী বলেন, ‘তাপস ভাই ও মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ ও সম্মানের। তাপস ভাইয়ার আগে মুন্নি আপুর সাথে আমার পরিচয়। আপু আমার অনেক বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। এই দম্পতি আমাকে অনেক স্নেহ করেন। আমরা শিল্পী মানুষ, আমাদের কাজগুলো শৈল্পিক, তাই শুটিংয়ে সময় দেওয়াটা আমার কাছে বেশি গুরত্বপূর্ণ। এসব নোংরা গ্রুপ বা হ্যাকার বা যারা ট্রল করে তাদের নিয়ে ভেবে সময় নষ্ট করার মানে নেই।’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











