তিনদিন পর রোজা, আগেই বাড়ল চিনি-পেঁয়াজের দাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫১ ৩ মে ২০১৯
তিনদিন পরই শুরু হবে পবিত্র মাহে রমজান। এর আগেভাগেই বেড়েছে চিনি, পেঁয়াজ এবং আদা-রসুনের দাম। কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহে ঘাটতি বলে দাম বাড়িয়ে দিয়েছে।
শুক্রবার রাজধানীর জিগাতলা, নিউমার্কেট, মোহাম্মদপুর, কাওরানবাজার, ফার্মগেট, রায়ের বাজার সিটি করপোরেশন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
দেশি পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২৫ থেকে ২৮ টাকা। আলু ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২ টাকায়। রসুন ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। চিনি ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। এছাড়া আদার দাম বেড়ে বিক্রি হচ্ছে কেজি ১৩০ টাকায়।
বাজারে গিয়ে দেখা গেছে, গত কয়েক মাস ধরে সবজির দাম কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। বাজারে এখন বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫৫ টাকা কেজিতে। কাঁচা পেঁপে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, শসা ৪০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, সজনে ডাটা ৮০ পাকা, বরবটি ৫০ টাকা, কচুর লতি ৪৫ থেকে ৫০ টাকা, করলা ৫৫ টাকা, শিম বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা।
প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে আকারভেদে ৪০ থেকে ৫০ টাকায়। প্রতি কেজি ধুন্দুল ৫০ টাকা, বেগুন মানভেদে ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৩০ টাকা, গাজর ৩০ থেকে ৪০ টাকা এবং ঢেঁড়শ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
মাংসের বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম সপ্তাহের ব্যবধানে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। আগের সপ্তাহে বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজি দরে। লাল লেয়ার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, যা আগে ছিল ২২০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫২০ থেকে ৫৫০ টাকা। আর প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭২০ থেকে ৮০০ টাকায়।
মাংসের দাম কিছুটা কমলেও সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ থেকে ১০০ টাকা বেড়েছে মাছের দাম। বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি, পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা কেজি, রুই ৩৫০ থেকে ৬০০ টাকা কেজি, বাইলা ৭০০ থেকে ৮০০ টাকা, আইড় ৮০০ থেকে ১০০০ টাকা, পাবদা ৬০০ থেকে ৭০০ টাকা কেজি, টেংরা কেজি ৭০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, শিং ৬০০ থেকে ৮০০ টাকা কেজি, বোয়াল ৫০০ থেকে ৮০০ টাকা কেজি, চিতল ৮০০ থেকে ১০০০ টাকা কেজি।
তবে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশের দাম ২ হাজার টাকা। নদীর ৯শ’ থেকে ১ কেজি ওজনের প্রতি কেজি ইলিশ ৩ হাজার টাকা চাওয়া হচ্ছে। এক কেজি ১০০ গ্রাম থেকে এক কেজি ২০০ গ্রাম ওজনের বড় ইলিশও কিছু বাজারে দেখা গেছে। দাম চাওয়া হচ্ছে প্রতিকেজি ৪ হাজার টাকা। আর দেড় কেজি বা দুই কেজির কাছাকাছি ওজনের ইলিশের প্রতি কেজির দাম চাওয়া হচ্ছে সাড়ে ৫ হাজার টাকা। তবে ৫শ’ গ্রামের নিচে এক হালি ইলিশের দাম ৩ হাজার টাকা। তবে বার্মিচ ও সাগরের ইলিশের দাম তুলনামূলকভাবে কম।
গত ২৮ এপ্রিল থেকে কেজিতে দুই টাকা কমেছে তেলের দাম। এখন থেকে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১০২ টাকা, দুই লিটার ২০২ টাকা এবং পাঁচ লিটার ৫০০ টাকা। যা আগে ছিল যথাক্রমে ১০৪ টাকা, ২০৬ টাকা এবং ৫১০ টাকা। বর্তমানে তেলের ইনভয়েস মূল্য এক লিটার ৯০ টাকা, দুই লিটার ১৭৮ টাকা ও পাঁচ লিটার ৪৪৫ টাকা। যা আগে ছিল যথাক্রমে ৯২ টাকা, ১৮২ টাকা ও ৪৫৫ টাকা।
অপরিবর্তিত রয়েছে চাল ও অন্যান্য মুদি পণ্যের দাম। বাজারে প্রতি কেজি নাজিরশাইল চাল ৫৮ থেকে ৬০ টাকা। মিনিকেট ৫৫ থেকে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। স্বর্ণা ৩৫ থেকে ৩৮ টাকা। বিআর-২৮ নম্বর ৩৮ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
এছাড়া খোলা আটা বিক্রি হচ্ছে ২৬ টাকা, প্যাকেট ৩২ টাকা, ডাল ৪০ থেকে ৯০, লবণ ৩০ থেকে ৩৫, পোলাউর চাল ৯০ থেকে ৯৫। প্রতিকেজি খোলা আটা ২৭ টাকা, প্যাকেট ৩২ টাকা, খোলা ময়দা ২৮ টাকা, প্যাকেট ৩২ টাকা। বাজারভেদে মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। হাঁসের ডিমের ডজন ১১০ থেকে ১২০ টাকা। দেশি মুরগির ডিম ১৫০ টাকা ডজন বিক্রি হতে দেখা গেছে।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল










