ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
২৫৯৬

তিন মাসের জন্য অভিনেত্রী চমক নিষিদ্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৫ ২১ আগস্ট ২০২৩  

‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং সেটে সহশিল্পীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় অভিনয় থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

 

সোমবার (২১ আগস্ট) নিকেতনের ডিরেক্টরস গিল্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা করা হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

 

ডিরেক্টরস গিল্ড থেকে আরও জানানো হয়, ৩০ আগস্ট এর মধ্যে নাটকের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল তা দিতে নির্দেশ প্রদান করে অভিনেত্রী চমককে।

 

জানা গেছে, ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং সেটে এক ঘণ্টা দেরি করে আসেন অভিনেত্রী চমক। সেটে ঢুকেই ‘অকারণে’ খেপে ওঠেন তিনি। এমনকি মেজাজ দেখান মেকআপ রুমেও। এরপর শুটিং শুরু হয়।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আপনারা নির্মাতাদের সবচেয়ে নিকট স্বজন ও সহযাত্রী তাই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, রোববার (১৩ আগস্ট) অভিনয়শিল্পী রুকায়াইয়া জাহান চমকের বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সম্মানিত সদস্য নির্মাতা আদিব হাসানের অভিযোগের প্রেক্ষিতে তিন সংগঠনের সমন্বয়ে নিকেতন কার্যালয়ে অভিযোগ নিষ্পত্তি সভা অনুষ্ঠিত হয়।