তিশার ‘বক্তব্য ও কর্মকাণ্ড’র বিরুদ্ধে রাজপথে সাংবাদিকদের প্রতিবাদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০০ ২১ নভেম্বর ২০২৩
সাংবাদিক তথা গণমাধ্যমের বিরুদ্ধে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার বক্তব্য ও কর্মকাণ্ডের বিরুদ্ধে এক হচ্ছেন সব সাংবাদিকরা। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে একত্র হবেন টেলিভিশন, পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও রেডিওতে কর্মরত বিনোদন বিভাগের সব সাংবাদিকরা।
একাত্তর টেলিভিশনের সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ জয় বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন সাংবাদিক সংবাদের প্রয়োজনে কোনো তথ্য যাচাই-বাছাই করবে, শিল্পী-কুশলীদের কাছ থেকে সত্যতা জানতে চাইবে এটাই স্বাভাবিক এবং সাংবাদিকতার প্রথম সূত্র।
তিনি বলেন, চ্যানেল 24-এর সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম এমনটাই করেছেন। তিনি একটি তথ্য পাওয়ার পর সেটির সত্যতা যাচাইয়ের জন্য এসএমএস পাঠিয়ে জানতে চেয়েছেন তিশার কাছে। তিশা পরে ফোন করে ওই সাংবাদিকসহ অন্য সব সাংবাদিকদের হুমকি-ধমকি দিলেন। ওই সাংবাদিক কিন্তু ওই ব্যাপারে সংবাদও করেননি। অথচ এর একদিন পরই উল্টা ডিবি কার্যালয়ে গিয়ে সাংবাদিক তামিমের নামে সাইবার বুলিংয়ের অভিযোগ করলেন তিশা।
বুলবুল আহমেদ জয় আরও বলেন, তিশা ডিবি অফিস থেকে বের হয়ে গণমাধ্যমে সেই সাংবাদিকের নাম প্রকাশ করেন এবং প্রকাশ্যে গুরুতর অভিযোগ করেন। এতে তিশাই ওই সাংবাদিক তামিম তথা বিনোদন সাংবাদিকদের মানহানি করেছেন। আমাদের সাইবার বুলিং করেছেন। আজ (২১ নভেম্বর) আমরা প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এ বার্তাটিই সবাইকে দিতে চাই।
জানা গেছে, তিশার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে দেশের অন্যসব সাংবাদিক সংগঠনের নেতা ও সদস্যরাও যুক্ত হবেন। সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হবে। এরপর তিশার বিরুদ্ধে ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ দেয়ারও কথা রয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই তিশার ‘আত্মহত্যার চেষ্টা’ নিয়ে খবর প্রকাশ হয়। শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নেয়া হয়। তার হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নানা গুঞ্জন উঠে। বিষয়টি স্পষ্ট হওয়া এবং সত্যতা যাচাইয়ের জন্য তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন চ্যানেল 24-এর সাংবাদিক তামিম। এ সময় মুঠোফোনে সাংবাদিক তামিম-সহ অন্যসব সাংবাদিকদের উড়িয়ে দেয়া, চাকরিচ্যুত করা এবং নিজের সর্বোচ্চ ক্ষমতা দেখনোর হুমকি দেন তিশা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











