ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
৪৮৭

তৃতীয় সংসারও ভাঙছে শ্রাবন্তীর !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩১ ৩ নভেম্বর ২০২০  

গেল বছরের ১৯ মে প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বছর না ঘুরতেই এ সংসারও নাকি ভাঙতে বসেছে অভিনেত্রীর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ।

শ্রাবন্তীর স্বামী রোশন সিং সংসার ভাঙনের বিষয়ে টাইমস অব ইন্ডিয়াকে জানান, আমরা এখন একই ছাদের নিচে থাকছি না। তবে আমাদের অতীতের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাই, আমি এ বিষয়ে কথা বলতে রাজি নই।


 
এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, প্রতিটি বিবাহ বা সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। হতে পারে আমাদের সুখের সময় শেষ। তবে এর অর্থ এই নয় যে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা দুজনই আশা করি, শিগগিরই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে এবং বিষয়গুলো খুঁজে আমরা আবার শুরু করব।

উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজিব বিশ্বাসকে প্রথম বিয়ে করেন অভিনেত্রী শ্রাবন্তী। তাঁদের ঘরে ঝিনুক নামে এক ছেলে রয়েছে। এরপর এই সর্ম্পকের ইতি টেনে কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী, কিন্তু সে সম্পর্কও বেশিদিন টেকেনি। এরপর রোশন সিংয়ের বাহুডোরে জড়ান এ অভিনেত্রী।