উত্তরে বানের থাবা
ত্রাণের জন্য হাহাকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১৪ ২২ জুলাই ২০১৯
‘৮ দিন হইলো নদীত বাড়ি ভাঙ্গি গেইছে, নিরুপায় হয়া ব্যাটা, ব্যাটার বউ আর ছোট দুকনা ছাওয়া নিয়ে নাওতে থাকি নাওতে খাই। মেম্বর-চেয়ারম্যান কেউ হামার খোঁজ না নেয়।’ কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের খরখরিয়া এলাকার মৎস্যজীবী সুনীল চন্দ্রের স্ত্রী যাত্রী বালা।
এভাবেই সীমাহীন দুঃখ-কষ্টে দিন কাটছে বানভাসি মানুষের। বিভিন্ন স্থানে ত্রাণের জন্য হাহাকার দেখা দিয়েছে। ত্রাণের আশায় নৌকা দেখলেই ছুটে যান তারা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা পানিতে দাঁড়িয়ে থাকেন।
সরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হলেও বাঁধে বা উঁচু স্থানে আশ্রয় নেয়া কিংবা বন্যায় পানিতে আটকে পড়া মানুষ ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন তারা পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ পাচ্ছেন না। গবাদিপশু ও গোখাদ্য নিয়েও চরম বিপাকে পড়েছেন বন্যার্তরা।
অনেকে কোরবানির ঈদের জন্য লালনপালন করা গরু লোকসানে বিক্রি করে দিচ্ছেন। এদিকে প্রকৃতির ডাক এলেই চরম ভোগান্তিতে পড়েন বানভাসি নারী, শিশু ও বৃদ্ধরা। অনেকে পানিতেই সারছেন প্রাকৃতিক কাজ। ফলে ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগবালাই ছাড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে বন্যার পানিতে ডুবে ছয় জেলায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বন্যায় ৭১ জনের প্রাণহানি হল। বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ লাখ পরিবার।
এদিকে পানি নামা অব্যাহত থাকায় বিভিন্ন জেলায় বন্যার উন্নতি হচ্ছে। বন্যাপ্রবণ দুই অববাহিকা ব্রহ্মপুত্র-যমুনা এবং মেঘনায় এই পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু এরপরও এখনও ২৫ জেলা কমবেশি বন্যাকবলিত। বিশেষ করে উত্তরের বিভিন্ন জেলায় এখনও বড় ধরনের বন্যা চলছে। নদীগুলোর নাব্য কমে যাওয়ায় বানের পানি নামার হার আগের তুলনায় কম।
ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীরগতিতে। উত্তরের জেলাগুলোর মধ্যে সর্বপ্রথম নীলফামারীতে বন্যার পানি অনেকটাই নেমে যায়। কিন্তু দু’দিন ধরে ভারতের সিকিমে বৃষ্টি হওয়ায় তিস্তায় পানিপ্রবাহ বেড়ে গেছে। এতে ডালিয়া পয়েন্টে রোববার পানি আবার বিপদসীমার উপরে চলে গেছে। ফলে ওই জেলার নিুাঞ্চল নতুন করে আবারও বন্যার কবলে পড়েছে। অপরদিকে টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী ও মুন্সীগঞ্জসহ মধ্যাঞ্চলের জেলাগুলোয় বন্যা পরিস্থিতি অবনতির দিকে।
আবহাওয়া ও বন্যা বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েকদিন ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ফলে উত্তরের জেলাগুলোয় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে। কিন্তু বানের সেই পানি নেমে আসছে মধ্যাঞ্চলে। এ কারণে এই অঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। সার্বিক পরিস্থিতিতে আরও এক সপ্তাহ উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলা বন্যার পানির নিচে থাকবে।
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার

