দফায় দফায় স্বর্ণের দাম বাড়ছে কেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৯ ৪ জুলাই ২০১৯
বাংলাদেশে বাজেট প্রস্তাবের পরদিন থেকে দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা করে বেড়েছে। ফলে বর্তমানে এক ভরি স্বর্ণের দাম ৫২ হাজার ১৯৬ টাকা।
ঢাকার মিরপুরের বাসিন্দা তাসমিনা আহমেদ ছেলের বিয়ের আয়োজন করার পরিকল্পনা করছেন। তিনি বলছেন, গয়না না হলে আমাদের বিয়ে অসম্পূর্ণ থেকে যায়। আমি চাই আমার ছেলের বউকে মাথার একটা তাজ, গলার হার, সীতা হার, হাতে চুঁড়ি- যতটুক দেয়া যায় ততটুকু দিয়ে সাজিয়ে আনবো।
বিয়ের দিন তারিখ ঠিক হয়নি এখনও। কিন্তু স্বর্ণের দাম বৃদ্ধি নিয়ে এখনই উদ্বিগ্ন তিনি। বলছিলেন, ইচ্ছা ছিল ছয় ভরি, তিন লাখ টাকার গয়না দিয়ে আমার ছেলের বউকে আনবো। আমাদের ফ্যামিলিতে মিনিমাম ছয় ভরির সেট দিতেই হবে। যে হারে দাম বাড়ছে, আমি কি ছয় ভরি দিতে পারবো? আমাকে এখন ছোট হতে হবে। মানুষ এটা নিয়ে আড়ালে সমালোচনা করবে। আমার আত্মীয়দের সামনে আমি যদি সুন্দর করে ছেলেকে উপস্থাপন না করতে পারি তাহলে আমার কষ্ট হবে।
স্বর্ণের গয়না বাংলাদেশের সমাজ ও পরিবারে কতটা গুরুত্বপূর্ণ সেটি তাসমিনা আহমেদ কথাতেই বোঝা যায়। ফলে এর দাম বাড়লে বিশেষ করে মধ্যবিত্তের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ বছর জানুয়ারি মাসে দু'দফায় স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
আর বাজেট ঘোষণার পর থেকে দাম বাড়ানো হয়েছে আরও দুবার। একবার অবশ্য বাড়িয়ে আবার কমানোও হয়েছে। কিন্তু সব মিলিয়ে বছরের শুরুতে যে স্বর্ণ ভরি প্রতি ৪৮ হাজার ৯৮৮ টাকায় কেনা যেত এখন সেটি কিনতে হচ্ছে ৫২ হাজার ১৯৬ টাকায়।
কী কারণে দাম বাড়ানো হচ্ছে?
বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রেসিডেন্ট গঙ্গাচরণ মালাকার বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। আমরা তো দুই হাজার টাকা বাড়িয়েছি। কিন্তু আন্তর্জাতিক বাজারে তো বাড়ছে আরও বেশি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের হুমকি, ডলার পাউন্ডের দাম ওঠানামা করা, শেয়ারের দাম, এই সব মিলে ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বেড়েছে, কমলে কমে যাবে।
কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব বাংলাদেশে কতটা পড়া উচিৎ এ নিয়ে প্রশ্ন রয়েছে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে স্বর্ণ আমদানি করা হয় না। দু'বছর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এক হিসাবে বলেছিল, বাংলাদেশে স্বর্ণের চাহিদা বছরে প্রায় ৪০ মেট্রিক টন।
বহু দিন ধরে অভিযোগ রয়েছে, চোরাচালান হয়ে আসা স্বর্ণের দিয়েই বাংলাদেশে স্বর্ণকারদের ব্যবসা পরিচালিত হয়। তবে সামনেই স্বর্ণ আমদানির সুযোগ মিলতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলারদের মাধ্যমে স্বর্ণ আমদানির বিধান রেখে গত বছর একটি স্বর্ণ নীতিমালা অনুমোদন দিয়েছে সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক সায়মা হক বিদিশা বলছেন, তিনি এখন স্বর্ণের দাম বৃদ্ধির কোন যুক্তি দেখছেন না। তিনি বলছেন, এখন জিনিসটা বৈধ পথে আসার ব্যবস্থা হচ্ছে। সুতরাং কিছু হলেও স্বর্ণ প্রদর্শন করতে হবে। সুতরাং যেহেতু কিছু টাকা দিতে হবে সরকারকে, যত টাকা তাদের দিতে হবে তার চেয়েও কিন্তু বেশি হারে দাম বাড়ানো হচ্ছে। এভাবে দাম বাড়ানোর একটি অজুহাত তৈরি করা হচ্ছে বলে তিনি মনে করছেন।
বাংলাদেশে স্বর্ণ ব্যবসার উপর সেই অর্থে সরকারের কোন নিয়ন্ত্রণ এতদিন ছিল না। দেশে কি পরিমাণে স্বর্ণ রয়েছে তার কোন সঠিক হিসেব তাদের কাছে নেই। সম্প্রতি একটি মেলার আয়োজন করে নির্দিষ্ট করের বিনিময়ে অপ্রদর্শিত স্বর্ণকে বৈধ করার সুযোগ দেয়া হয়েছে। বিদেশ থেকে স্বর্ণ আনার শুল্কও কমানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম বলছেন, যদি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ে, তারা স্বর্ণের দাম বাড়াতে পারে। সেক্ষেত্রে আমাদের কাছ থেকে তাদের অনুমতি নেয়ার প্রয়োজন নেই।
তবে তিনি বলছেন, সরকার এই খাতের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে। কী পরিমাণ স্বর্ণ আমাদের দেশে আছে আমরা কিন্তু সেটার হিসাব পাচ্ছি না। বর্তমান স্বর্ণ নীতিমালায় আমরা একটা সুযোগ করে দিয়েছি যে, স্বর্ণ ব্যবসায়ীদের কাছে কী পরিমাণ স্বর্ণ আছে, এটি যেন তারা ডিক্লেয়ার করে। অলরেডি তারা তা করেছে। আমার জানা মতে, প্রায় দুইশত কোটি টাকার রাজস্ব আমরা পেয়েছি।
তিনি আরও বলছেন, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ডিলার নিয়োগ করে যদি আমরা স্বর্ণ আমদানি করতে পারি, তখন কিন্তু আমাদের কাছে একটা হিসাব থাকবে যে, কি পরিমাণ স্বর্ণ তাদের কাছে আছে। ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়লে, আমাদের এখানে কী করা উচিৎ, যেহেতু স্বর্ণের হিসাব থাকবে, তখন আমরা একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবো।
কিন্তু তাতেও উদ্বেগ কমছে না তাসমিনা আহমেদের মতো অনেকের। আর নতুন করে নেওয়া সরকারের নানা উদ্যোগ এই খাতে কতোটা স্বচ্ছতা নিয়ে আসবে এ নিয়ে সন্দেহ রয়েই গেছে।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি








