দর্শকদের চাহিদা মেটাতে টিভি চ্যানেলগুলোকে কাজ করতে হবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৫ ২৩ মার্চ ২০২৩
দর্শকদের আনন্দ, বিনোদন এবং সংবাদের চাহিদা মেটাতে সবসময় টিভি চ্যানেলগুলোকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। দর্শকদের চাহিদার ওপর জরিপ করে টেলিভিশন দর্শক ফোরাম যে কাজটি করছে সেটি প্রশংসার দাবিদার।
বুধবার ঢাকার প্যান প্যাসেফিক হোটেল সোনারগাঁও-এ টেলিভিশন দর্শক ফোরামের ভিউয়ার্স চয়েস বেস্ট টেলি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন বাংলাদেশ প্রতিষ্ঠার কথা নতুন প্রজন্মকে জানাতে টিভি চ্যানেলগুলো বড় ভুমিকা রাখতে পারে। টিভি একমাত্র মাধ্যম যা আনন্দ বিনোদন এবং সংবাদের মধ্যদিয়ে সমাজকে নতুন বার্তা পৌছাতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল এবং এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহমেদ। দর্শক ফোরামের উপদেষ্টা সাংবাদিক নেতা মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে, টেলি অ্যাওয়ার্ড উদযাপন কমিটির সভাপতি বাদল আহমেদ, দর্শক ফোরামের আহবায়ক সুমন মোস্তফা এবং আহমেদ সিরাজ প্রমুখ বক্তব্য রাখেন।
২০২২ সালে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠান ও সংবাদের ওপর জরিপ করে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ড দেয়া হয় এটিএন বাংলা, এটিএন নিউজ-এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে।
সেরা সংবাদভিত্তিক চ্যানেলের পুরস্কার পেয়েছে নিউজ২৪ এবং বিনোদন চ্যানেলের মধ্যে সেরা সংবাদ=এর পুরস্কার পেয়েছে বৈশাখী টিভি।
৩২টি চ্যানেলের মধ্যে ২৬টি চ্যানেলের বিনোদন অনুষ্ঠান, বিজ্ঞাপন প্রচার সময়সহ অন্যান্য বিষয়ে বিবেচনা কওে চুড়ান্ত সেরা বিনোদন চ্যানেলের পুরস্কার জয় করেছে এটিএন বাংলা। অনুষ্ঠানে বিশেষ ক্যাটাগরিতে টি-স্পোর্টস চ্যানেলকে সেরা চ্যানেলের পুরস্কার প্রদান করা হয়।
সেরা সাংবাদিক বিভাগে পুরস্কার পেয়েছেন এ জিহাদুর রহমান (বিটিভি), মীনাক্ষী চৌধুরী (বিটিভি) এবং হোমায়রা ফারুকী (গাজী টিভি)। বিশেষ জুড়ি অ্যাওয়ার্ড পেয়েছে ধারাবাহিক নাটক: স্মৃতির আল্পনা আঁকি (এটিএন বাংলা), ফুড ট্যুরিজম (নিউজ২৪), সভ্যতার প্রধান নির্বাহী শাকিল হোসেন, শিল্প উদ্যোক্তা : ফারহানা আক্তার, সঙ্গীত শিল্পী আনিসা তালুকদার এবং স্বপ্নীল সংগঠনের চেয়ারম্যান মনজুরুল আলম টিপু।
এছাড়াও অন্যান্য বিভাগে যারা পুরস্কার পেলেন তারা হলেন:
সেরা অভিনেতা (একক নাটক) আব্দুন নুর সজল (ড্রিম গার্ল), সেরা প্রযোজক (ধারাবাহিক নাটক) : তামান্না আক্তার যুথী (প্রবাস পল্লী, একুশে টিভি), সেরা পরিচালক (ধারাবাহিক নাটক) : মঈন খান রূপি (প্রবাস পল্লী, একুশে টিভি), সেরা গল্পকার (ধারাবাহিক নাটক) : মাসউদুর রহমান আদিত্য (প্রবাস পল্লী, একুশে টিভি), সেরা উদীয়মান অভিনেত্রী (ধারাবাহিক নাটক) : সোহানা শারমিন সীমা (প্রবাস পল্লী, একুশে টিভি), সেরা অনুষ্ঠান প্রযোজক : আলেকজান্ডার মোহাম্মদ (সার্চ লাইট, চ্যানেল২৪), সেরা অপরাধ বিষয়ক অনুষ্ঠান : টিম আন্ডারকাভার (নিউজ২৪), সেরা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান : স্বাস্থ্য সংলাপ (নিউজ২৪), সেরা রান্না বিষয়ক অনুষ্ঠান : কুইক ব্রেকফাস্ট (এটিএন বাংলা), সেরা টক শো সংবাদ (রাজনৈতিক) : জনতস্ত্র গণতন্ত্র (নিউজ২৪), সেরা টক শো বিনোদন (রাজনৈতিক) : এটিএন বাংলা সংলাপ (এটিএন বাংলা), সেরা অনলাইন নিউজ (টিভি) : চ্যানেল২৪, সেরা টক শো (সামাজিক) : যে কথা কেউ বলেনি (এটিএন বাংলা), সেরা টক শো (অর্থনীতি) : অর্থনীতি ভাবনা (নিউজ২৪), সেরা সংবাদ পাঠিকা: অহনা মোস্তাকিম (গাজি টিভি), তানিয়া আফরিন (দীপ্ত টিভি), সেরা উপস্থাপিকা : মৌসুমী মৌ (এটিএন বাংলা), শায়লা শারমিন (বৈশাখী টিভি), তানিয়া আফরিন (বিটিভি), সেরা উপস্থাপক : আশিকুর রহমান শ্রাবণ (নিউজ২৪), সেরা পরিচালক (অনুষ্ঠান) জামাল রেজা (মুক্তিযুদ্ধ প্রতিদিন, চ্যানেল আই), সেরা নাট্য পরিচালক : জিয়াউদ্দিন আলম (এক সেকেন্ডের ম্যারেজ)।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















