দলবদলে নতুন রেকর্ড, কোন লিগ কত খরচ করল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৫৫ ২ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো ইউরোপের ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল। এবারের দলবদলে নতুন রেকর্ড গড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বুধবার এক প্রতিবেদনে স্কাই স্পোর্টস জানিয়েছে, খেলোয়াড় কিনতে লিগটির ক্লাবগুলো খরচ করেছে ৩.৪৮ বিলিয়ন পাউন্ড, যা গত মৌসুমের ৩.১৯ বিলিয়ন পাউন্ডের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
শুধু খেলোয়াড় কেনাতেই নয়, বিক্রিতেও বড় অঙ্কের অর্থ পেয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। খেলোয়াড় বিক্রি থেকে তাদের আয় হয়েছে ২.১৭ বিলিয়ন পাউন্ড। সম্মিলিতভাবে প্রিমিয়ার লিগের নিট খরচ দাঁড়িয়েছে ১.৩০ বিলিয়ন পাউন্ড।
এ নিয়ে টানা পাঁচ গ্রীষ্মকালীন দলবদলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ২ বিলিয়ন পাউন্ডের বেশি খরচ করলো। ২০২২-২৩ মৌসুমের পর থেকে এই ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এক দশক আগে, ২০১৬-১৭ মৌসুমে যেখানে গ্রীষ্মকালীন দলবদলে মোট খরচ ছিল ১.১৯ বিলিয়ন পাউন্ড, এবার সেটি প্রায় তিন গুণ হয়েছে।
এবার সবচেয়ে বেশি খরচ করেছে ম্যানচেস্টার সিটি। নতুন খেলোয়াড় কিনতে ইংলিশ ক্লাবটির ব্যয় ৪৪০.৩ মিলিয়ন পাউন্ড।
এরপর আছে চেলসি (৩৪২.৪ মিলিয়ন পাউন্ড), টটেনহাম (৩৩৪ মিলিয়ন পাউন্ড) ও নিউক্যাসল (২৭৫.২ মিলিয়ন পাউন্ড)।
তবে নিট খরচের হিসাবে শীর্ষে লিভারপুল। খেলোয়াড় কেনাবেচার হিসাব শেষে অলরেডদের নিট খরচ ২১৯.৪ মিলিয়ন পাউন্ড।
এরপর এক মৌসুম পর লিগে ফেরা ইপসউইচ টাউন (১৯০.৭ মিলিয়ন), টটেনহাম (১৭৬ মিলিয়ন) ও গত মৌসুমের চ্যাম্পিয়ন আর্সেনাল (১৩৬.৬ মিলিয়ন)।
অন্যদিকে খেলোয়াড় বিক্রি করে সবচেয়ে বেশি লাভ করেছে চেলসি। ৪০৯.৭ মিলিয়ন পাউন্ড আয় করায় তাদের দলবদল শেষ হয়েছে ৬৭.৩ মিলিয়ন পাউন্ড লাভে।
এবারের দলবদলে বড় অঙ্কের বেশ কয়েকটি চুক্তি হয়েছে। দলবদলের শেষ দিনে চেলসি থেকে এনজো ফার্নান্দেজকে ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এটি প্রিমিয়ার লিগে যৌথ সর্বোচ্চ ট্রান্সফার রেকর্ড। গত মৌসুমে নিউক্যাসল ইউনাইটেড থেকে আলেক্সান্ডার ইসাকও একই ট্রান্সফারে লিভারপুলে যোগ দিয়েছিলেন।
এ ছাড়া ব্র্যাডলি বারকোলা ১২৩ মিলিয়ন পাউন্ডে, মর্গান রজার্স ১১৭ মিলিয়ন পাউন্ডে ও এলিয়ট অ্যান্ডারসন ১১৬ মিলিয়ন পাউন্ডে ক্লাব বদল করেছেন। টটেনহামে সান্দ্রো টোনালির দলবদলের ফি-ও ১০০ মিলিয়ন পাউন্ডের।
এবারের দলবদলে ৫০ মিলিয়ন পাউন্ড বা তার বেশি ফিতে মোট ২০ জন খেলোয়াড় প্রিমিয়ার লিগের ক্লাবে যোগ দিয়েছেন।
দলবদলের বাজারে সবচেয়ে ব্যস্ত ছিল হাল সিটি। স্থায়ীভাবে ১৭ জন খেলোয়াড় দলে ভিড়িয়েছে ৯ বছর পর লিগে ফেরা দলটি। এরপর ইপসউইচ ১৬, চেলসি ১৩, ব্রাইটন ১২ ও কভেন্ট্রি সিটি ১১ জন খেলোয়াড় নিয়েছে।
বিক্রির দিক থেকে সবচেয়ে সক্রিয় ছিল ব্রাইটন। ক্লাবটি স্থায়ী চুক্তিতে ২৪ জন খেলোয়াড় ছেড়েছে। অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেস ২৩ জন করে ও ইপসউইচ ২১ জন খেলোয়াড় বিক্রি করেছে।
খেলোয়াড় কেনায় ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে অনেক বেশি খরচ করেছে প্রিমিয়ার লিগ। এবার ইতালিয়ান সিরি আ’র ক্লাবগুলো মোট খরচ করেছে ৮৪৩.৬ মিলিয়ন পাউন্ড।
এরপর আছে স্প্যানিশ লা লিগা (৬০৩.১ মিলিয়ন পাউন্ড), জার্মানির বুন্দেসলিগা (৫০৭.৬ মিলিয়ন পাউন্ড) ও ফ্রেঞ্চ লিগ আঁ (৪৯০.৬ মিলিয়ন পাউন্ড)।
তবে খেলোয়াড় বিক্রির হিসাব যোগ করলে চিত্রটা একটু ভিন্নভাবে দেখা যায়। সিরি আ’র নিট খরচ ২৬৭.১ মিলিয়ন পাউন্ড, যা ইউরোপের বড় লিগগুলোর মধ্যে সর্বোচ্চ।
আর লিগ আঁ’র ক্লাবগুলো খেলোয়াড় বিক্রি থেকে ৯৫৭.৬ মিলিয়ন পাউন্ড আয় করে সম্মিলিতভাবে ৪৬৭ মিলিয়ন পাউন্ড লাভে থেকে দলবদল শেষ করেছে।
প্রিমিয়ার লিগের বাইরে সবচেয়ে বেশি নিট খরচ করেছে স্পেনের রিয়াল মাদ্রিদ (১৪৩.৮ মিলিয়ন পাউন্ড)। এরপর ইতালির জুভেন্তাস (১১৮.২ মিলিয়ন পাউন্ড) ও ফিওরেন্তিনা (১০৪.৬ মিলিয়ন পাউন্ড)।
ইউরোপের অন্য শীর্ষ লিগগুলোর মধ্যে সবচেয়ে দামি দলবদল হয়েছে ইয়ান দিয়োমান্দেকে নিয়ে। আরবি লাইপজিগ থেকে ১০৭.১ মিলিয়ন পাউন্ডে রিয়ালে যোগ দেন আইভরি কোস্টের এই উইঙ্গার।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















