দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০১ ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দেওয়া’, পুরোনো এই প্রবাদটি আমাদের অসচেতন খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একদম সত্যি। বাহ্যিক সৌন্দর্য থেকে শুরু করে খাবার চিবিয়ে খাওয়া, সব কিছুতেই সুস্থ দাঁতের বিকল্প নেই। অথচ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকার অত্যন্ত আকর্ষণীয় ও জনপ্রিয় কিছু খাবারই অনবরত দাঁতের ওপরের সুরক্ষাকবচ বা ‘এনামেল’ ক্ষয় করে চলেছে।
মুখের ভেতরের স্বাস্থ্য ভালো রাখা কেবল ব্রাশ করার ওপর নির্ভর করে না; বরং ক্ষতিকর খাবারগুলো চিনে তা থেকে নিজেকে দূরে রাখাও সমান জরুরি। আসুন জেনে নেই, দাঁতকে দীর্ঘস্থায়ী ও মজবুত রাখতে যেসব খাবার এড়িয়ে চলবেন বা সতর্কতার সঙ্গে খাবেন…
লেবু বা সাইট্রাস জাতীয় ফল
লেবু, কমলা ও আঙুরের মতো ফলে প্রচুর ভিটামিন ‘সি’ থাকলেও এতে থাকা মাত্রাতিরিক্ত অ্যাসিড দাঁতের এনামেল বা বাইরের শক্ত স্তরকে ক্ষয় করে ফেলে।
পরামর্শ: সাইট্রাস জাতীয় ফল খাওয়ার পরপরই বেশি করে পানি পান করে মুখ ভালো করে ধুয়ে ফেলুন।
অ্যালকোহল বা মদ
রেড ওয়াইন বা হোয়াইট ওয়াইন, যেকোনো ধরনের অ্যালকোহলই দাঁতের ক্ষয়ের বড় কারণ। এটি মুখের স্যালাইভা বা লালা নিঃসরণ কমিয়ে দেয়, যা প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করত। ফলে দাঁত দ্রুত নষ্ট হয়ে যায়।
কোল্ড ড্রিংকস বা কোমল পানীয়
কার্বোনেটেড পানীয়তে প্রচুর পরিমাণে চিনি, অ্যাসিড ও কার্বন ডাই-অক্সাইড থাকে। এটি টুথ ইরোশন (এনামেল ক্ষয়) এবং ক্যাভিটি বা পোকা লাগার প্রধান কারণ। দাঁতের সুরক্ষায় সোডা বা কোল্ড ড্রিংকস খাওয়া একদম কমিয়ে দেওয়া উচিত।
আচার
খিচুড়ি বা ভাতের সঙ্গে আচার অনেকেরই প্রিয়। কিন্তু আচারে ব্যবহৃত হয় তীব্র অ্যাসিডিক ভিনেগার এবং অতিরিক্ত চিনি। এই মিশ্রণটি দাঁতের এনামেল গলিয়ে দিতে পারে। তাই আচার খাওয়ার পর পরই ভালো করে কুলকুচি করে মুখ ধুয়ে নেওয়া জরুরি।
চা ও কফি
চা এবং কফিতে ‘ট্যানিক অ্যাসিড’ নামের উপাদান থাকে। এটি ধীরে ধীরে দাঁতের এনামেল ক্ষয় করে এবং দাঁতে স্থায়ী হলদে বা বাদামি দাগ ফেলে দেয়। অতিরিক্ত চা-কফি পানের অভ্যাস থাকলে তা কমিয়ে আনা উচিত, অথবা দুধ-চিনি ছাড়া গ্রিন টি বেছে নিতে পারেন।
ক্যান্ডি ও চকোলেট
ক্যান্ডি বা আঠালো চকলেট অতিরিক্ত চিনিতে ভরপুর থাকে। সবচেয়ে ক্ষতিকর বিষয় হলো, এগুলো সহজে দাঁতের ফাঁকে আটকে থাকে এবং দীর্ঘক্ষণ মুখের ভেতরের ব্যাকটেরিয়াকে খামার জোগায়। ফলে দাঁতে দ্রুত গর্ত বা ক্যাভিটি তৈরি হয়।
একবার দাঁতের স্থায়ী ক্ষতি বা এনামেল ক্ষয় হয়ে গেলে তা প্রাকৃতিকভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনা বেশ কঠিন। তাই মুখগহ্বরের যত্ন নিতে শুধু সমস্যার অপেক্ষায় না থেকে খাবারের বিষয়ে সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ।
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
















