দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৩ ১২ জুন ২০২৬
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখে ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে ফুটবলের চলতি বৈশ্বিক আসরে শুভ সূচনা করেছে তারা। ফলে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে এশিয়ার প্রথম দল হিসেবে জয় পেল কোরিয়ানরা।
মেক্সিকোর জাপোপানে এস্তাদিও গুয়াদালাহারায় গ্রুপ ‘এ’-এর এই ম্যাচে পিছিয়ে পড়েও জয়ের আনন্দ পেয়েছে দক্ষিণ কোরিয়া। অথচ প্রথমে এগিয়ে গিয়েছিল চেক প্রজাতন্ত্র।
প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। কিন্তু দ্বিতীয়ার্ধে লিড নেয় চেক প্রজাতন্ত্র। ৫৯তম মিনিটে ভ্লাদিমির কুফালের লম্বা থ্রো থেকে উড়ে আসা বল হেডে জালে জড়ান দলটির অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি।
গোল হজমের পর আক্রমণাত্মক হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। সমতা ফেরাতেও বেশি সময় লাগেনি। মাত্র ৮ মিনিট পর লি কাং-ইনর পাস থেকে বল পান মিডফিল্ডার হুয়াং ইন-বম। বক্সের ভেতরে গোলরক্ষককে ধোঁকা দিয়ে নিখুঁত ফিনিশে জালে জড়িয়ে স্কোরলাইন ১-১ করেন তিনি।
৭৮তম মিনিটে বিপদে পড়তে যাচ্ছিল দক্ষিণ কোরিয়া। বাঁ দিক থেকে আসা ফ্রি-কিক থেকে টমাস সৌচেক হেডে বল জালে পাঠান। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। মূলত সেটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
২ মিনিট পরই আসে দক্ষিণ কোরিয়ার জয়সূচক গোল। হোয়াং ইন-বমের দারুণ ক্রস থেকে সহজ ফিনিশে বল জালে পাঠান বদলি হিসেবে নামা ও হিয়ন-গিউ। ৮০তম মিনিটের সেই গোলেই এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া।
নির্ধারিত সময়ের বাকি অংশে কোনো দল গোল করতে সক্ষম হয়নি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় দক্ষিণ কোরিয়াকে গ্রুপ পর্বে আত্মবিশ্বাসী সূচনা এনে দিয়েছে। বদলি হিসেবে নেমে ম্যাচের নায়ক বনে যাওয়া হিয়ন-গিউ’র পারফরম্যান্স দলের জন্য বড় ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















