দুর্ঘটনায় উড়ে গেল বাসের ছাদ, তবু থামলেন না চালক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪২ ১৮ এপ্রিল ২০২৫
প্রথমে দুই গাড়িকে ধাক্কা। এরপর পালাতে গিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে উড়ে যায় বাসের ছাদ। ধরা পড়ার ভয়ে চালক তখন বেপরোয়া; ওই অবস্থায় আতঙ্কিত যাত্রীদেরসহ বাসটিকে ৫ কিলোমিটার চালিয়ে নিয়ে ঢুকে পড়েন অন্ধকার গ্রামে। এই ঘটনায় কোনো প্রাণহানি না হলেও ছাদ উড়ে যাওয়া চলন্ত বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হন কয়েক যাত্রী। এমন ঘটনায় হতবাক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
ভয়াবহ ঘটনাটি ঘটেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গা থেকে আহত ৮ জনকে উদ্ধার করেছি। বেপরোয়া বাসটির গতি মাঝেমধ্যে কমলে তারা লাফিয়ে নামেন। এর মধ্যে একজনের মাথা ফেটেছে। একজন চলন্ত বাস থেকে লাফিয়ে কোথায় পড়েছেন তার এখনও হদিস পাওয়া যায়নি।
বরিশাল এক্সপ্রেসওয়ে’ নামের ওই বাসের এক যাত্রীর ভাষ্যে উঠে এসেছে ভয়ঙ্কর সেই ঘটনার কথা। তিনি বলেন, দ্রুতগতিতে চলতে থাকা বাসটি রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কামারখোলা রেল ফ্লাইওভারের ওপর প্রথমে সামনে থাকা একটি মাইক্রোবাস ও কভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে আতঙ্কিত চালক পেছনে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে আরও বেপরোয়া হয়ে ওঠেন।
ওই যাত্রী বলেন, পরে সমষপুরে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে বাসের ছাদ উড়ে ছিটকে রাস্তায় পড়ে। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে বাসটি থামানোর অনুরোধ করেন। কিন্তু তারপরও না থেমে চালক প্রায় পাঁচ কিলোমিটার পথ চালিয়ে যান। পদ্মা সেতু দিয়ে না গিয়ে বাসটি পাশের একটি রাস্তায় ঢুকে পড়ে। এ সময় বাস থেকে কয়েক যাত্রী লাফিয়ে নেমে যান। এক পর্যায়ে পদ্মা সেতু উত্তর থানা এলাকার কুমারভোগের অন্ধকার সড়কে ঢুকে গেলে যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা ছিদ্দিকিয়া মাদ্রাসার সামনে বাসটি আটকে দেন।
এসময় বাসের চালক সটকে পড়েন। বাসটিতে ২০/২৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন তিনি। বাসটি পদ্মা সেতু উত্তর থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. জাকির হোসেন। হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় গুরুতর আহত একজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাস চালককে আটকে অভিযান চলছে।
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের








