দেশের অর্থনীতিতে আরেকটি ধাক্কা আসবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৩ ২২ আগস্ট ২০২২
পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক এবং ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে চলে আসবে। তবে অর্থনীতিতে আরেকটি ধাক্কা আসবে। সেটি হলো মূল্যস্ফীতি।
রোববার (২১ আগস্ট) রাজধানীর পল্টনে ‘বাংলাদেশের অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা জানান তিনি। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এ সভা আয়োজন করে।
আহসান এইচ মনসুর বলেন, ওভারভ্যালু একচেঞ্জ রেট পলিসির কারণে দেশে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে সরকার এটি করে আসছে। এটা সমন্বয় করা দরকার। কিন্তু তা করা হয়নি।
তিনি বলেন, এখন ১৮ মিলিয়ন ডলার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ। বাণিজ্য ঘাটতি ৩৩ মিলিয়ন ডলার। এটা একদিনে হয়নি। তবে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বর্তমানে এক্সচেঞ্জ রেট (বিনিময় হার) নিম্নমুখী। আশা করছি, এটি স্থিতিশীল হয়ে যাবে।
তবে সামনে অর্থনীতিতে বড় ধাক্কা আসবে বলে আশঙ্কা প্রকাশ করেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, আগামীতে ১০ শতাংশ পর্যন্ত মূল্যস্ফীতি বাড়তে পারে। এমনটা হলে খারাপ সময় অপেক্ষা করছে।
পিআরআইবির নির্বাহী পরিচালক বলেন, বাণিজ্য ঘাটতি সমন্বয় হবে। রপ্তানি ও রেমিট্যান্স বাড়বে। আমদানি কমবে। ব্যালেন্স শিট অধিকাংশ সমন্বয় হয়ে যাবে। কিন্তু সমস্যা হবে মূল্যস্ফীতি। যেটি মোকাবিলায় পদক্ষেপ নেয়া হয়নি। বিষয়টি নিয়ে এখনই ভাবতে হবে।
তিনি বলেন, মূল্যস্ফীতি বাড়লে চাপ আসবে। এখন চা বাগানের শ্রমিকরা মজুরি বাড়ানোর আন্দোলন করছে। আগামীতে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নামবে। দেশে মূল্যস্ফীতির অবস্থা ভালো নয়। চালের দাম বেশি। সামনে তা আরো বাড়বে। কারণ উৎপাদন কমেছে।
ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান বলেন, বাজেট ব্যবস্থাপনা ঠিক রাখতে রাজস্ব বাড়াতে হবে। তবে চলমান নীতিতে তা বাড়ালে ভোগান্তি বাড়বে। ফলে নীতিতে পরিবর্তন আনতে হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত জুনে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ। গত ৯ বছরের মধ্যে যা সর্বোচ্চ।
সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এসময় বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান, রিসোর্স পারসন বিল্ড চেয়ারপারসন ব্যারিস্টার নিহাদ কবির, ইআরএফের সভাপতি শারমীন রিনভী, সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










