ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৯ ২০ মার্চ ২০২৬
নির্মাতা আদিত্য ধরের নতুন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি ছিল না। প্রথম কিস্তির অভাবনীয় সাফল্যের পর এর সিকুয়েল নিয়ে ভক্তদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী।
অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।
রণবীর সিং অভিনীত এই সিনেমাটি দর্শক ও সমালোচক উভয় পক্ষেরই প্রশংসা কুড়াচ্ছে। তবে মুক্তির পরপরই সিনেমার একটি বিশেষ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ধুরন্ধর: দ্য রিভেঞ্জ সিনেমায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০১৬ সালের সেই আলোচিত নোট বাতিলের (নোটবন্দী) ভাষণের দৃশ্যটি ব্যবহার করা হয়েছে।
পর্দায় মোদীর সেই ভাষণ দেখে দর্শকদের উল্লাস ও প্রতিক্রিয়া এখন টক অব দ্য টাউন।
রণবীরের চেয়ে মোদির ভাষণে বেশি করতালি
সিনেমাটিতে রণবীর সিং তার বলিষ্ঠ অভিনয়ের জন্য আবারও দর্শকদের মন জয় করেছেন। পাশাপাশি অর্জুন রামপাল ও রাকেশ বেদির মতো অন্য অভিনয়শিল্পীদের পারফরম্যান্সও প্রশংসিত হচ্ছে।
তবে দর্শকদের বড় একটি অংশকে মুগ্ধ করেছে ২০১৬ সালের সেই নোট বাতিলের দৃশ্যটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেক্ষাগৃহের ভেতরের নানা অভিজ্ঞতার কথা শেয়ার করছেন নেটিজেনরা।
এক ব্যবহারকারী লিখেছেন, “আরে, ধুরন্ধর সিনেমায় তো দেখা যাচ্ছে রণবীরের চেয়ে মোদির ভাষণের সময় বেশি হাততালি পড়ছে।”
আরেকজন ভক্ত মন্তব্য করেছেন, “মোদিজি ধুরন্ধর ২-এ বিশেষ একটি উপস্থিতিতে (ক্যামিও) আছেন, দর্শক হয়তো এর জন্য প্রস্তুত ছিলেন না।”
এদিকে সিনেমাটি মুক্তির আগে পরিচালক আদিত্য ধর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতি বিশেষ এক অনুরোধ জানিয়েছিলেন।
তিনি বলেন, “সিনেমাটির পেছনে পুরো টিম অনেক শ্রম ও আবেগ ঢেলে দিয়েছে। তাই দর্শকদের উচিত প্রেক্ষাগৃহে গিয়ে বন্ধু ও পরিবারের সঙ্গে সিনেমাটি উপভোগ করা।”
পাশাপাশি প্রেক্ষাগৃহের ভেতরে ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করতে এবং গল্পের রহস্য (স্পয়লার) ফাঁস না করতেও অনুরোধ জানান তিনি।
মূলত সিনেমার পাইরেসি রোধ করতেই নির্মাতার পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে।
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- ঈদে চড়া মসলার বাজার
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
















