নতুন চাকরি পেলে বসকে জানাবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৫৭ ৭ অক্টোবর ২০২১
দীর্ঘদিন ধরেই একটি চাকরি করছেন। উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গেও ভালো সম্পর্ক। এরমধ্যেই নতুন চাকরির সুযোগ এলো। বেতন-ভাতা ও সুযোগ সুবিধা এখনকার চেয়ে বেশ ভালো। আপনিও খুশিতে গদগদ। কিন্তু বিপত্তি বাধঁলো অন্য জায়গায়। চাকরি ছাড়ার বিষয়টি বসকে জানাবেন কীভাবে? ভেবেই কপালে চিন্তার ভাঁজ!
খোলাসা করেই বলা যাক। স্বাভাবিক ভাবেই চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ বেশ জটিল একটি প্রক্রিয়া। বিশেষ করে এ নিয়ে বসের সঙ্গে আলাপ করা আরও জটিল। যদিও নিজের ক্যারিয়ারের কথা ভেবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত, আপনাকেই গ্রহণ করতে হবে।
এ এক্ষেত্রে বিবেচনায় রাখতে পারেন বেতন-ভাতার সুবিধা, কাজের উন্নত পরিবেশ ও কাজের চাপের তারতম্য। তবে এসবের বাইরেও চাকরির ছাড়ার বিষয়টি হওয়া উচিত প্রফেশনাল ও গঠনমূলক। এতে সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে না। চলুন এ সম্পর্কে কিছু কার্যকরী তথ্য জেনে নিই-
আগে চিন্তা পরে কাজ
নতুন কোনো প্রস্তাব পাওয়া মানেই যে আপনি পুরাতন চাকরিটা ছেড়ে দিচ্ছেন বিষয়টি এমন নয়। আগে ঠিক করুন, কর্মজীবনে আপনি কি করতে চান, কাজের উদ্দেশ্য কি? দুই প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করুন, এরপর সিদ্ধান্ত নিন।
আলোচনা করুন সুবিধামতো সময়
নতুন চাকরির বিষয়ে আলোচনা করার জন্য শুরুতে একটা সময় নির্ধারণ করুন। সময়টা হতে হবে অবশ্যই বসের সুবিধা-মত। এসব কথা সামনা-সামনি বলাই ভালো। প্রয়োজনে চাকরি ছাড়ার নোটিশ অন্তত দুই সপ্তাহ আগে দিন। এই সময়ের মধ্যে হাতের কাজগুলো সম্পন্ন করুন।
চাকরি ছাড়ার কারণ জানানোর কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে তাদের নতুন প্রতিষ্ঠানের নাম, ঠিকানা নাও জানাতে পারেন। তবে কাজ করার ফলে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার জন্য ম্যানেজারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কখনও ভুলবেন না।
নেতিবাচক হওয়া যাবে না
চাকরি ছাড়ার কারণ বসকে জানাতে পারেন। সেটা হতে পারে বেশি বেতন কিংবা আরও অভিজ্ঞতা অর্জন করা। তবে নতুন সুযোগ সুবিধার কথা ইতিবাচক ভঙ্গিতে বলুন। এমনকি যদি বর্তমান চাকরি ছাড়তে খুব আগ্রহী হয়ে থাকেন, তবুও বসের সামনে তা প্রকাশ করবেন না।
আপনার বর্তমান চাকরি সম্পর্কে নেতিবাচক মনোভাব ও বিরক্তি-ক্ষোভ আলোচনার সময় কখনোই প্রকাশ করবেন না। এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না।
নিজেকে প্রস্তুত রাখুন
বসকে নতুন চাকরির বিষয়টি জানানোর পর সে আপনাকে ধরে রাখার প্রস্তাব দিতেই পারেন। বস তখন সম্ভাব্য বেতনের কথা জিজ্ঞেস করতে পারেন। আপনাকে এর চেয়ে বেশি বেতনে নিজের কোম্পানিতে রেখে দেওয়ার কথাও বলতে পারেন। এই সময়ে চিন্তা করুন, আপনার ক্যারিয়ারের লক্ষ্য কি?
বেশি বেতন পাওয়াই যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে, সেক্ষেত্রে বসের এই অফার আপনাকে প্রলুব্ধ করবে। তবে যদি আপনি নতুন একটি পরিবেশে কাজের অভিজ্ঞতা চান, তখন বসের এই প্রস্তাবকে এড়িয়ে যান।
সমঝোতা করুন জেনে বুঝে
বসের কাছ থেকে পাল্টা প্রস্তাবের আশায় বসে আছেন, কিন্তু তিনি তা দিলেন না। সেক্ষেত্রে একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। আলোচনার দিন নিজের বেতন, পদমর্যাদা ও চাকরির নানা দিক সম্পর্কে কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করুন এবং আপনার সত্যিকার মূল্য বোঝানোর জন্য বসকে নতুন কোম্পানির বেতনের পরিমাণ টা জানাতে পারেন।
সেক্ষেত্রে সেই পরিমাণ টাকা বর্তমান প্রতিষ্ঠানে দিলে আপনি সেখানে থাকতে রাজি তা জানান। উত্তর যদি আসে 'না', তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিন- থাকবেন নাকি চলে যাবেন।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


