নতুন প্রেমের কথা স্বীকার করলেন আমির, প্রকাশ্যে আনলেন প্রেমিকাকেও
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৮ ১৪ মার্চ ২০২৫
বেশকিছু দিন ধরে গুঞ্জন চলছিলো বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান আবারো প্রেম করছেন। প্রেমিকা বেঙ্গালুরুর বাসিন্দা গৌরি। বিষয়টি নিয়ে তখন মুখ খুলেলনি তিনি। অবশেষে তিনি নিজেই এই নতুন প্রেমের কথা স্বীকার করলেন, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনাও।
শুক্রবার আমির খান ৬০ বছরে পা রাখতে চলছেন। এই বিশেষ উপলক্ষে অভিনেতা মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারের আয়োজন করেন। তবে সবচেয়ে বড় চমক ছিল তার প্রেমিকা গৌরি, যার সঙ্গে তিনি ২৫ বছর আগে প্রথম দেখা করেছিলেন।
সংবাদ সম্মেলনে আমির খান তার প্রেমিকা গৌরিকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, গৌরি আর আমি ২৫ বছর আগে দেখা করেছি এবং এখন আমরা একসঙ্গে। আমরা একে অপরের প্রতি খুবই সিরিয়াস এবং প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেড় বছর ধরে সম্পর্কে আছি।
আমির খান আরও জানান, তিনি বৃহস্পতিবার তার মুম্বাইয়ের বাড়িতে শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে গৌরির পরিচয় করিয়ে দিয়েছেন। গৌরি সম্পর্কে আরও বিস্তারিত জানিয়ে আমির বলেন, গৌরি প্রোডাকশনে কাজ করেন। আমি প্রতিদিন ওর জন্য গান গাই।
এছাড়াও তিনি তার ‘লগন’ সিনেমার চরিত্র ভুবনের প্রসঙ্গ টেনে বলেন, ‘ভুবনকে তার গৌরি অবশেষে পেয়ে গেছে। সিনেমাটিতে গ্রেসি সিং গৌরির চরিত্রে অভিনয় করেন। এতে গৌরি ভুবনের প্রেমে পড়েছিলেন। সংবাদ সম্মেলনে আমির তার প্রেমিকার জন্য ‘কভি কভি মেরে দিল মে’ গানটির কয়েকটি লাইন গেয়ে শোনান।
আমির আরও বলেন, আমি জানি না ৬০ বছর বয়সে বিয়ে আমার জন্য ঠিক হবে কি না। তবে আমার সন্তানরা খুব খুশি। আমি খুবই ভাগ্যবান যে আমার প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমার সম্পর্ক এত ভালো।
প্রসঙ্গত, আমিরের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র প্রযোজক রীনা দত্ত, যার সঙ্গে তার দুই সন্তান আছে- জুনাইদ খান ও ইরা খান। এরপর ২০০৫ সালে তিনি পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন, কিন্তু ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে তারা একসঙ্গে ছেলে আজাদের কো-প্যারেন্টিং চালিয়ে যাচ্ছেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











