নাগালের বাইরে রড-সিমেন্টের দাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৩৪ ১৬ আগস্ট ২০২২
দেশের বাজারে এর আগে এতো দাম দেখা যায়নি রডের। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে রড-সিমেন্টের দামে। বর্তমানে টনপ্রতি রডের দাম ঠেকেছে ৯৫ হাজার টাকায়। আর নির্মাণকাজের মূল্যবান উপকরণ সিমেন্টের দামও বস্তাপ্রতি বেড়েছে ২০ টাকা। দফায় দফায় দাম বাড়ার কারণ হিসেবে দেখানো হচ্ছে গ্যাস-বিদ্যুতের সংকটে উৎপাদন কমে যাওয়া ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে।
নগরের একেখান, ২ নম্বর গেইট, নাসিরাবাদসহ বেশকিছু এলাকা ঘুরে দেখা যায়, দুমাসের ব্যবধানে প্রতিটন রডের দাম বেড়েছে ৮ হাজার টাকা। ওই সময় প্রতিটন ৭৫ গ্রেডের রড ৮৭ হাজার টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৯৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ৬০ গ্রেডের রড আগে ৭৩ হাজার টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৭৮ হাজার টাকায়। অন্যদিকে প্রতি বস্তা সিমেন্টে (৫০ কেজি) ২০ টাকা বেড়ে বিভিন্ন কোম্পানির সিমেন্ট ৫৩০ থেকে ৫৪০ টাকায় বিক্রি হচ্ছে।
নগরের একেখান এলাকার শাহ আলম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী শাহ আলম ভূঁইয়া বলেন, রডের এমন বাড়তি দাম দেখে শুধু ক্রেতা নয়, আমরাও রীতিমত অবাক। ফলে রডের সরবরাহও আগের তুলনায় কম। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ার কারণে আমাদেরকে বাড়তি পরিবহন খরচ দিয়ে পণ্য আনতে হয়। তাই রডের দামটা বাড়তি।
এদিকে রড তৈরির প্রধান কাঁচামাল গলনশীল লোহার টুকরোর দাম বিশ্ববাজারে মাঝে কিছুটা কমলেও আবার বাড়তে শুরু করেছে। বিশ্ববাজারে প্রতি টন লোহার টুকরোর দাম ৪৩০-৪৪০ ডলার থেকে বেড়ে ৪৮০-৪৯০ ডলারে উন্নীত হয়েছে। বড় চালানে আমদানি করলে এই খরচ টনপ্রতি ২০ ডলার কম।
রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএমের ডিরেক্টর (করপোরেট) সামশুল হক বলেন, বিশ্ববাজারে রড তৈরির প্রধান কাঁচামাল লোহার টুকরার দাম বেড়ে ৪৮০ থেকে ৪৯০ ডলার হয়েছে। পাশাপাশি রড তৈরির কাঁচামাল কারখানায় আনতে বাড়তি পরিবহন খরচ গুণতে হচ্ছে। গ্যাস-বিদ্যুতের সংকট তো আছেই। এ কারণে উৎপাদনও কিছুটা কমেছে। মোট কথা, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে রডের দামটা বেড়ে গেছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










