নাজমুলকে সরিয়ে দিচ্ছে বিসিবি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৩৫ ১৫ জানুয়ারি ২০২৬
এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।
বৃহস্পতিবার নাজমুলের পদত্যাগের দাবিতে বনানীতে সংবাদ সম্মেলেন করেন ক্রিকেটাররা। সেখানে জানানো হয়, নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত মাঠে ফিরবেন না তারা।
এই দাবির মুখে নাজমুলকে বোর্ডের অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিবি পরিচালকদের এক অনলাইন সভায়।
বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুলের পদত্যাগের দাবিতে একদিন আগে আল্টিমেটাম দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেই দাবিতে অনড় ক্রিকেটাররা।
সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, “আমরা অবশ্যই খেলতে চাই। তবে আমাদের দাবিগুলো মানার পরে।”
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার আরও বলেন, “আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর তো একটা লিমিট থাকে। এখান শুধু আমার না, পুরো ক্রিকেটাঙ্গনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সবাইকে অপমান করা হয়েছে।
আল্টিমেটাম তুলে নিয়ে খেলায় ফিরতে বুধবার রাতভর টিম হোটেলে ক্রিকেটারদের মানানোর চেষ্টা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন প্রভাবশালী পরিচালক। কিন্তু সেই মিশন কার্যত ব্যর্থ হয়েছে।
এ কারণে অনিশ্চিয়তায় পড়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ। বৃহস্পতিবার ঢাকা পর্বের শুরুতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের।
কিন্তু সেই ম্যাচ হবে কিনা সেটি এখন অনিশ্চিত। নাজমুলের পদত্যাগের দাবিতে মাঠে আসেননি ক্রিকেটাররা।
এমনকি সন্ধ্যা ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের মধ্যকার ম্যাচটি হবে কিনা সেটি নিয়েও রয়েছে শঙ্কা। বন্ধ রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচও।
বুধবার নাজমুলের পদত্যাগের দাবিতে অনলাইনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মিঠুন। তিনি বলেন, “কালকে (বৃহস্পতিবার) ম্যাচের আগে পরিচালক নাজমুল ইসলাম রিজাইন না করলে সবধরনের ক্রিকেট বয়কট করা হবে।”
তিনি আরও বলেন, “উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো উনি যদি আগামীকাল ম্যাচের আগে রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।”
বৃহস্পতিবার ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। এ নিয়ে ক্ষোভ জানান ক্রিকেটাররা। তবে ক্রিকেটাররা দাবি জানালেও পদত্যাগ না করার সিদ্ধান্তে থাকেন নাজমুল।
পরিস্থিতি শান্ত করতে বিসিবি নাজমু্লকে শোকজ করে। তারপরও ক্রিকেটাররা মাঠে না ফেরায় বোর্ড তাকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















