নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০৭ ১২ ফেব্রুয়ারি ২০২৬
গণতন্ত্রের প্রতি অগাধ ভালোবাসা আর ভোটাধিকার প্রয়োগের প্রবল আগ্রহ- এই দুই শক্তিতেই ভর করে ছেলের কোলে চড়ে ভোটকেন্দ্রে হাজির হলেন পা হারানো ৭০ বছরের বৃদ্ধ জনাব আলী। বয়সের ভার ও শারীরিক অক্ষমতাও তাকে আটকাতে পারেনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আনন্দ থেকে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নাটোর সদর উপজেলার হালসা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায় হৃদয়ছোঁয়া এ দৃশ্য। ছেলে শরীফুল ইসলামের কোলে চড়ে কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। তাকে ঘিরে কেন্দ্রের ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যেও তৈরি হয় আবেগঘন পরিবেশ।
জনাব আলী নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের চিড়াখোলা গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত নছের ফকিরের ছেলে। পরিবারে স্ত্রী, তিন ছেলে ও নাতি-নাতনি রয়েছে। বয়সজনিত কারণে চলাফেরায় অসুবিধা থাকলেও নির্বাচনের দিন ভোট দেওয়ার ইচ্ছা ছিল অদম্য।
পরিবার জানায়, ২০২৩ সালে যোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে এক দুর্ঘটনায় তার ডান পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাচলের ক্ষমতা হারান। বর্তমানে ছেলেদের সহযোগিতায় চলাফেরা করেন। তবুও ভোটের দিন আসতেই ভোট দিতে যাওয়ার জন্য প্রবল আগ্রহ প্রকাশ করেন তিনি।
ভোট দেওয়ার পর আবেগাপ্লুত কণ্ঠে জনাব আলী বলেন, “অনেক বছর পর ভোট দিতে আইছি। ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে। জীবনে কতবার ভোট দিছি মনে নাই, তবে অনেকবার দিছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে আবারও ভোট দেবো।”
তার ছেলে শরীফুল ইসলাম জানান, বাবা এখন আর হাঁটতে পারেন না, কথাও স্পষ্টভাবে বলতে পারেন না। আমাদের সাহায্যেই চলতে হয় তাকে। তবুও ভোটের দিন আসতেই খুব আগ্রহ দেখান। বাবার ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে কোলে করে কেন্দ্রে নিয়ে আসি। তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট দিতে পেরে বাবা খুবই খুশি।
স্থানীয় ভোটাররাও দৃশ্যটি দেখে অভিভূত হন। অনেকেই বলেন, বয়স কিংবা শারীরিক প্রতিবন্ধকতা ভোটাধিকারের পথে বাধা হতে পারে না- জনাব আলী তার উজ্জ্বল দৃষ্টান্ত।
হালসা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ আলী জানান, এমন দৃশ্য আমাদেরও অনুপ্রাণিত করে। বৃদ্ধ মানুষটি কষ্ট করে ভোট দিতে এসেছেন- এটাই প্রমাণ করে মানুষ ভোটের প্রতি কতটা শ্রদ্ধাশীল।
ভোটের দিনে জনাব আলীর এ উপস্থিতি যেন আবারও মনে করিয়ে দেয়- গণতন্ত্রের শক্তি মানুষের মধ্যেই নিহিত; বয়স বা শারীরিক সীমাবদ্ধতা তাকে দমিয়ে রাখতে পারে না।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা


