নিন্দিত-নন্দিত তারকা নুসরাত ফারিয়া
রেজাউল করিম খোকন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৬ ১৪ মার্চ ২০১৯
নুসরাত ফারিয়া। শোবিজে নতুন প্রজন্মের দারুন চমক। শোবিজে তার বিচরণ ২০১২সাল থেকে। শুরু থেকেই আপনযোগ্যতায়সবার নজর কাড়েন। খুব ছোট বেলা থেকেই নিজেকে খুব সক্রিয় এবং অগ্রগামী হিসেবে সাংস্কিৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করে নানাভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে সক্ষম হয়েছিলেন। বিটিভিতে বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহনের মাধ্যমে নুসরাত ফারিয়ার পথ চলা শুরু হয়েছিলো।
এরপর মডেলিং এর সুবাদে মুটামুটি ভালো পরিচিতি পেয়ে যান। বিভিন্ন বিজ্ঞাপনে তার প্রানবন্ত আকর্ষনীয় পর্দা উপস্থিতি খুব সহজেই সবার ‘প্রিয়মুখ’ এ পরিনত করেছিলো। মডেলিং এর পাশাপাশি ছোট পর্দায় নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপনার মাধমে আরও একধাপ এগিয়ে যান ‘নুসরাত ফারিয়া’। ২০১৫ সালে বিখ্যাত চলচিত্র নির্মান প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকি এবং হিরো ৪২০’ এর মাধমে রুপালি পর্দায় তার আত্মপ্রকাশ ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। আশিকি ছবির মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক।
এ পর্যন্ত অভিনয় করেছেন আরো বেশ অনেকগুলো সিনেমায়। এর মধ্যে হিরো ৪২০; বাদশা দ্যা ডন; প্রেমি ও প্রেমি; ধ্যাত তেরেকি; বস২; ইন্সপেক্টর নটি কে প্রভিতি সিনেমার কথা উল্লেখ করতে হয়। মজার ব্যাপার হলো ২৪ বছর বয়সী এই গ্ল্যামারস তন্মী অভিনেত্রী সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছন তার বেশীর ভাগই কলাকতা কেন্দ্রিক টলিউডের নায় জিৎ,অংকুশ হাজরা এবং ঢালিউডের নায়ক আরেফিন শুভর বিপরীতে তাকে দেখা গেছে অভিনিত ছবি গুলোতে। অভিনেত্রী হিসেবে তাকে যথেষ্ট স্মার্ট,সপ্রতিভ এবং গ্ল্যামারস মনে হয়েছে তাকে প্রতিটি ছীবতে। মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছেন তিনি সেরা সম্ভাবনাময় মুখ হিসেবে।
বাংলাদেশের নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে যথেষ্ট আধুনিক এবং ফ্যাশন সচেতন হিসেবে বিবেচনা করা হয় তাকে।নুসরাত ফারিয়া শো বিজ খুব কম বয়সে অনেকটা জমিয়ে ফেলেছেন। অনেক ক্ষেত্রে তাকে নন্দিত তারকা চিহ্নিত করা হলেও পাশাপাশি নিন্দিত তারকা হিসেবেও নুসরাত ফারিয়ার নামটি চলে আসছে বিভিন্ন ইস্যুতে। কিছুদিন আগে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন বাংলাদেশের এই সুন্দরি মডেল নায়িকা। নায়িকা থেকে নুসরাত ফারিয়ার গায়িকারুপি অবির্ভাব জনমনে দারুন চাঞ্চল্য সৃষ্টি করেছিলো।
সবাই বিপুলভাবে কৌতুহলি হয়েছিলেন তার সঙ্গিত প্রতিভার প্রকাশ দেখার জন্য। নুসরাত ফারিয়ার গাওয়া প্রথম গান পাটাকা’র ভিডিও ছোট পর্দা ও ইউটিউবে আসার পর প্রসংশার চেয়ে নিন্দা পেয়েছে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মিউজিক ভিডিও দেখার পর পছন্দের চেয়ে অপছন্দ করেছে বেশি মানুষ। বিরুপ মন্তব্যের ঝড় বয়ে গেছে। ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যুক্ত করার মানসে নুসরাত ফারিয়া অনেক উচ্চাশা নিয়ে পাটাকা গানটি নিয়ে হাজির হয়েছিলেন। কিন্তু তার কপালে জুটেছে নিন্দা আর সমালোচনা।
এর আগে গত ঈদে মুক্তি প্রাপ্ত ‘বস২’ তে আল্লাহ মেহেরবান গানটির সাথে অশ্লিলভাবে সংক্ষিপ্ত পোশাক পরে নৃত্যদৃশ্যে পারফর্ম করে বিপুল সমালোচনার মুখে পড়েছিলেন নুসরাত ফারিয়া। তারও আগে আর ’জে রক‘ গানে অশ্লিলভাবে নিজেকে উপস্থাপনের জন্যে নিন্দিত হয়েছিলেন এই গ্ল্যামার কণ্যা। অনেক সম্ভাবনার চমক নিয়ে আবির্ভূত হলেও ক্রমেই একের পর এক ইস্যুতে নিন্দিত হতে থাকায় নুসরাত ফারিয়ার ক্যারিয়ার হুমকির মধ্যে পড়ে গেছে বলে মনে হচ্ছে। বর্তমানে তার হাতে নতুন কোনো সিনেমার কাজ নেই বলে জানা গেছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











