নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৪৭ ৭ মার্চ ২০২৬
মাঠের ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে কুপোকাত করতে ওস্তাদ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কিন্তু এবার মাঠের বাইরের এক জটিল ‘গুগলি’ সামলাতে হচ্ছে তাকে। নিজের বাড়ির সাবেক এক নারী রাঁধুনির করা মামলায় বড়সড় আইনি বিপাকে পড়েছেন এই পিএসজি ও আল হিলাল তারকা।
অভিযোগটা বেশ গুরুতর—শ্রম আইন লঙ্ঘন এবং অতিরিক্ত খাটিয়েও ন্যায্য পারিশ্রমিক না দেওয়া। সেই রাঁধুনির দাবি, নেইমারের বিলাসবহুল জীবনে আড়ালে ঢাকা পড়ে গেছে তার মতো সাধারণ শ্রমিকের অমানবিক পরিশ্রমের গল্প।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্রাজিলের মাঙ্গারাতিবায় নেইমারের প্রাসাদে কাজ করতেন ওই নারী। কাগজে-কলমে তার ডিউটি সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থাকলেও বাস্তবে চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। অভিযোগ উঠেছে, প্রায়ই তাকে টানা ১৬ ঘণ্টা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খাটতে হতো।
এমনকি ছুটির দিনেও মেলেনি কোনো বিশ্রাম। নেইমারের বাড়িতে প্রতিদিন গড়ে প্রায় ১৫০ জন মানুষের বিশাল রাজকীয় ভোজের আয়োজন সামলাতে হতো একা এই নারীকেই।
দীর্ঘ সময় দাঁড়িয়ে রান্না করা এবং ভারী ওজনের রান্নার সরঞ্জাম বহনের ফলে ওই নারীর শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। বিশেষ করে তার মেরুদণ্ডে গুরুতর সমস্যা দেখা দিয়েছে বলে তিনি আদালতের কাছে দাবি করেছেন। অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেও মেলেনি পর্যাপ্ত চিকিৎসা বা বিশ্রাম।
এই শারীরিক ও মানসিক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে তিনি এখন ২ লাখ ৬২ হাজার ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন। যার মধ্যে রয়েছে বকেয়া ওভারটাইম, চিকিৎসার খরচ এবং ভবিষ্যতের পেনশনের নিশ্চয়তা।
ব্রাজিলের শ্রম আদালতে বর্তমানে বিষয়টি বিচারাধীন রয়েছে। আদালত এখন খতিয়ে দেখছে নেইমারের সেই বিলাসবহুল অন্দরমহলে কর্মপরিবেশ আসলে কতটা মানবিক ছিল। যদিও এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এখন পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন নেইমার কিংবা তার প্রতিনিধিরা।
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
















