নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৬ ৩ জুন ২০২৬
ম্যাচের শুরু থেকে দুই বারের চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নেপাল। লিডও পেয়েছিল তারা। তবে শেষ হাসিটা হেসেছে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার অলিম্পিক গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়ে সাগরিকার গোলে জয় তুলে নেয় লাল সবুজরা। তাতে বুধবার (৩ জুন) সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনাল নিশ্চিত করলো পিটার বাটলারের শিষ্যরা।
এদিন হ্যাট্রিক শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে শুরুটা খুব একটা ভালো হয়নি বাটলারের শিষ্যদের। প্রথম থেকেই তাদের চ্যালেঞ্জ জানাতে থাকে গত তিন আসরের রানার্সআপরা। পুরো ম্যাচে বল দখল, আক্রমণ কিংবা অন টার্গেট শট; সব দিকেই এগিয়ে ছিল নেপাল। তবে ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। অবশ্য জয়ের কৃতিত্ব কোনো অংশেই কম নয় ঋতুপর্ণা এবং শামসুন্নাহার-সাগরিকা জুটির।
এদিন শুরু থেকে আক্রমণে আধিপত্য দেখানো নেপালেরসাফল্য পেতেও খুব একটা বেগ পেতে হয়নি। ২৩তম মিনিটেই কর্নার থেকে সেটপিস গোলে এগিয়ে যায় নেপাল। সতীর্থের ক্রস বক্সে পেয়ে বাংলাদেশের রক্ষণকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান গীতা রানা।পরের মিনিটেই সমতায় ফিরতে পারতো বাংলাদেশ।
তবে ঋতুপর্না চাকমার ক্রস বক্সে লাল সবুজদের কেউ কাজে লাগাতে পারেনি। এরপর ম্যাচে ফিরতে একের পর এক প্রচেষ্টা চালিয়ে যায় বাটলারের শিষ্যরা। শেষমেশ প্রথমার্ধের যোগ করা সময়ে ঋতুপর্নার চোখ ধাঁধানো অলিম্পিক গোলে সমতায় ফেরে বাংলাদেশ। বাঁ কর্নার থেকে তার ক্রস নেপাল গোলরক্ষককে পরাস্ত করে সরাসরি জালে জড়ায়। তাতে সমতায় শেষ হয় প্রথমার্ধ।
ভাগ্য সহায় হওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুতে বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ। ৪৭তম মিনিটে বক্সে ওয়ান অন ওয়ান পজিশনে বল পেয়ে রেখা পাউডেল শট নিলেও সেটি বারের কোণায় লেগে বেরিয়ে যায়।৫৪তম মিনিটে লিডে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। তবে দ্রুতগতিতে প্রতিপক্ষের বক্সে ঢুকে নেয়া শামসুন্নাহারের শট বারের উপর দিয়ে চলে যায়।
এক মিনিট পর নেপাল গোলরক্ষকের নৈপুণ্য বক্সে ঋতুপর্নার পাস কাজে লাগাতে পারেননি শামসুন্নাহাররা। ৫৯তম মিনিটে প্রতিপক্ষের ক্রস হেডে ক্লিয়ার করে বাংলাদেশকে বিপদমুক্ত করেন আফঈদা। ১০ মিনিট পর বক্সের বাইরে থেকে নেপালের সারু লিম্বুর বিপজ্জনক শট বারের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়।
৭৮তম মিনিটে বাংলাদেশকে লিড এনে দিতে সাগরিকার নেয়া শট লাফিয়ে ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক। নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিডের সুযোগ তৈরি হয়েছিল নেপালের সামনে। তবে কোহাতি কিসকুর নৈপুণ্যে গোল হজম থেকে রক্ষা পায় লাল সবুজরা। উল্টো সুযোগ লুফে নেয় লাল সবুজরা। যোগ করার সময়ের চতুর্থ মিনিটে সতীর্থের পাস দখলে নিয়ে বক্সে ঢুকে পাস দেন শামসুন্নাহার। আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে বাংলাদেশকে জয়সূচক গোলটি এনে দেন সাগরিকা। তাতে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজরা।
২০২২ ও ২০২৪ সালের পর টানা তৃতীয়বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণের মিশনে বাংলাদেশ। এবার শিরোপা জিতলে হ্যাট্রিক করবে ঋতুপর্ণারা। আগামী ৫ জুন জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত। দ্বিতীয় সেমিফাইনালে ভারতু ও ভুটানের মধ্যকার জয়ী দল মুখোমুখি হবে বাংলাদেশের।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















