ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩
good-food
৯৫২

নৌকার প্রচারণায় ভোলায় ৬ তারকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৮ ২৬ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণায় নেমেছেন বিনোদন জগতের তারকারা। দেশের নানা প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তারা। আওয়ামী লীগের প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করছেন। সেই ধারাবাহিকতায় বুধবার বরিশালের ভোলায় গিয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় ছয় নায়ক নায়িকা-রিয়াজ, পপি, ফেরদৌস, পূর্ণিমা, ইমন ও অপু বিশ্বাস।

চিত্রনায়ক ইমন জানান, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের নৌকা প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি চলতি সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রচারণায় ভোলার চরফ্যাশন এলাকায় সমাবেশ চলছে। সেখানে প্রচারণা চালাচ্ছেন তারা। 

চরফ্যাশনে যোগ দিতে সকাল ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যোগে ভোলায় রওনা হন তারকারা। পৌঁছান পৌনে ১২টায়। তিনি বলেন, লোকে লোকারন্য হয়ে আছে চারপাশ। নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না। এখানে জ্যাকব ভাইয়ের জনপ্রিয়তা দেখে অবাক হয়ে গেছি। অনেক প্রিয় নেতা তার এলাকার মানুষদের কাছে। ইনশাল্লাহ এখানে নৌকারই জয় হবে।

ইমন বলেন, আমরা ছয়জন এসেছি জ্যাকব ভাইয়ের জন্য ভোট চাইতে।নৌকায় ভোট চাইতে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য ভোট চাইতে। প্রচারণা পর্ব শেষ করে ঢাকায় ফিরব।