পরীমণির বন্ধু পুলিশ, ব্যাংকার, ব্যবসায়ীরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৩ ৮ আগস্ট ২০২১
পরীমণি গ্রেপ্তারের পর এই মামলার তদন্ত আদৌ এগোবে কি না, তা নিয়ে শুরুতেই সংশয় দেখা দিয়েছে। তার বন্ধুর তালিকায় রয়েছেন পুলিশ, ব্যাংকার, ব্যবসায়ীসহ অনেক প্রভাবশালী ব্যক্তি। অনেকেই বলছেন, এসব প্রভাবশালীর চাপে এ তদন্ত খুব বেশি দূর এগোবে না।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা বলেছেন, সুসম্পর্ক রয়েছে এমন কয়েকজন প্রভাবশালীর নাম বলেছেন পরীমণি। যাঁরা তাঁকে বিভিন্ন সময়ে নানাভাবে সহযোগিতা করতেন। এ তালিকায় আছেন একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও অন্য একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং চার-পাঁচজন ব্যবসায়ী। তাঁরাই তাকে দিনের পর দিন প্রশ্রয় দিয়েছেন।
পরীমণির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শুধু তিনি নন, প্রযোজক নজরুল ইসলাম রাজ, দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এবং আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের মামলাও এখন সিআইডির কাছে। পৃথক সাতটি মামলা গত শুক্রবার রাতে সিআইডিকে বুঝিয়ে দেয় ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল শনিবার দুপুরে মালিবাগের সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ‘এরই মধ্যেই আমরা মামলার সব নথি বুঝে পেয়েছি। আসামি ও মামলার নথি পাওয়ার পর থেকেই আমরা তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছি।’
সিআইডির পদস্থ এক কর্মকর্তা বলেন, প্রথম দিনেই তাঁদের সবার সঙ্গে কথা বলা হয়েছে। তবে নায়িকা পরীমণির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে রাজধানীর বনানীতে বসবাস করা একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে জেরা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পরীমণির সাড়ে তিন কোটি টাকা দামের গাড়িটি তিনি উপহার দিয়েছিলেন। ওই ব্যক্তি কেন তাঁকে এত দামি গাড়ি উপহার দিয়েছেন আর এত টাকা তিনি কোথায় পেয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, পরীমণিকে দামি উপহার দেওয়ার ব্যাপারে অনেকেরই নাম শোনা যাচ্ছে। তবে সিআইডি এখনো কাউকে জিজ্ঞাসাবাদ করেনি। কিন্তু এটা ঠিক, তদন্তে যাঁদের প্রয়োজন হবে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
তদন্তসংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা বলছেন, পরীমণির মোবাইল ফোন ইতিমধ্যে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ল্যাবের প্রতিবেদন এলে তদন্ত আরও সহজ হয়ে যাবে। তবে শুধু পরীমণি নন, হেলেনা জাহাঙ্গীরসহ অন্যদের বাসায়ও অভিযান চালিয়ে ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। তদন্তের প্রয়োজনে সেগুলোরও ফরেনসিক পরীক্ষা করা হবে।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গতকাল এফডিসিতে এক সংবাদ সম্মেলনে সমিতির এই সিদ্ধান্ত জানান সভাপতি অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন, ‘কোনো শিল্পীর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় শিল্পী সমিতি নেবে না। আমরা আপাতত তাঁর সদস্যপদ স্থগিত করেছি। সেই সঙ্গে গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার অভিনেত্রী একার সদস্যপদও স্থগিত করেছে শিল্পী সমিতি।’
মিশা সওদাগর বলেন, শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা পরীমণি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। মামলাও চলছে। ব্যক্তিগত কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায়দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি নেবে না।
অন্যদিকে পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন বিচারক। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকার মহানগর হাকিম মাসুদ-উর-রহমান এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. আব্দুস ছোবাহান জানান, জিমিকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে নিতে আবেদন করেন। গত শুক্রবার গুলশানের একটি বাসা থেকে সন্ধ্যায় জিমিকে আটক করে ডিবি। ওই সময় তাঁর কাছ থেকে ২২৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











