পরীর প্রথম পাঁচ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৭ ১৯ মে ২০১৯
সত্যিকারের না হলেও আপাতদৃষ্টিতে ডানা কাটা পরী। হালের জনপ্রিয় চিত্রনায়িকা। নজরকাড়া গ্ল্যামার নিয়ে ঢাকাই চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। অল্প সময়ে দর্শকদের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তিনি আর কেউ নন, পরিমনি। তার অনেক বিষয় আমাদের কাছে অজানা। সেসব জানতে স্বাভাবিকভাবেই কৌতুহল জাগে। সেই চাহিদা নিবৃত্ত করতেই আমাদের সামান্য প্রয়াস-
প্রথম ক্যামেরার সামনে: পরিমনি চলচ্চিত্রে অভিনয়ের আগে নাটকে অভিনয় করেন। ২০১৪ সালে ইদ্রিস হায়দারের পরিচালনায় সেকেন্ড ইনিংস ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। নাটকে তার মায়ের ভূমিকায় অভিনয় করেন কিংবদন্তি অভিনয়শিল্পী চম্পা।
প্রথম পারিশ্রমিক: শুরুতে পারিশ্রমিক নিয়ে পরিমনির কোনো ভাবনা ছিল না। কাজ নিয়েই ছিল যাবতীয় চিন্তা। মজার ব্যাপার হলো, ইদ্রিস হায়দারের ওই ধারাবাহিকে অভিনয় করেই প্রথম পারিশ্রমিক পান তিনি। সেই নাটকে টানা পাঁচ দিন শুটিং করেন ঢাকাইয়া চলচ্চিত্রের দাপুটে নায়িকা। শেষ দিন ইউনিটের ম্যানেজার সবাইকে খামে করে টাকা দেন। তাকেও দেন। নগদ পান ২১ হাজার টাকা।
উপার্জিত টাকা দিয়ে প্রথম কেনাকাটা: এক নাটকের সুবাদে বহু স্বাদ পূরণ হয় পরিমনির। সেকেন্ড ইনিংসে পাওয়া সেই টাকা দিয়েই প্রথম কেনাকাটা করেন তিনি। নানির জন্য কেনেন একটি শাল, দুটি শাড়ি এবং নিজের জন্য বেশ কিছু জিনিস। কেনাকাটা করেও কিছু টাকা থেকে যায়। পরে যা দিয়ে মিষ্টি কিনে বন্ধুদের খাওয়ান।
প্রথম অটোগ্রাফ: ভালোবাসা সীমাহীন ছবির দ্বিতীয় লটের শুটিং চলছে। এরই মধ্যে পরিমনি রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হন। এ কারণে পত্র-পত্রিকা, টেলিভিশনে তার বেশ কয়েকটি সাক্ষাৎকার প্রকাশিত ও প্রচারিত হয়। এতে তার নাম আপামর জনসাধারণ জানতে শুরু করে। যা-ই হোক, লালবাগ কেল্লার পাশের একটি রাস্তায় ভালোবাসা সীমাহীন ছবির শুটিং হচ্ছিল। দুটি পিচ্চি দৌড়ে এসে তাকে বলে, ‘আপু আপু, আমাদের অটোগ্রাফ দাও।’ সেই প্রথম অটোগ্রাফ দিয়ে তাদের আবদার মেটান তিনি।
প্রথম বিদেশ ভ্রমণ: পরিমনির তখনো প্রথম ছবি মুক্তি পায়নি। প্রথম ছবির কাজ শেষ। মহুয়া সুন্দরী ছবির দ্বিতীয় ধাপের শুটিং চলছে। শুটিংয়ের এক ফাঁকে বিমানে করে প্রথম দেশের বাইরে যান। পুরো রাস্তা ঘুমিয়ে যান। ঘুম ভেঙে দেখেন সিঙ্গাপুর বিমানবন্দরে তিনি। বিমানে চড়ে প্রথম দেশের বাইরে যাওয়ার রোমাঞ্চকর অনুভূতিগুলো বুঝতেই পারেননি।
প্রথম বই পড়া: পরিমনিকে ছোটবেলায় নানা, খালারা গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন। কিন্তু একই গল্প প্রতিদিন শুনতে চাইতেন না। তার নানি ছিলেন স্কুলশিক্ষক। একটি অনুষ্ঠানে অংশ নিয়ে রবীন্দ্রনাথের একটি বই পেয়েছিলেন তিনি। সেই বইটিই তাকে উপহার দিয়েছিলেন। ওই সময় থেকেই রবীন্দ্রনাথের প্রেমে মজে আছেন হালের সেনসেশন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











